Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জিও আনল ৯৯৯ টাকার ফোন, মাসে ১২৩ টাকায় যত ইচ্ছে কথা, সঙ্গে ১৪ জিবি ডেটা

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন এখন আরও সস্তা! আরও সস্তা কথা বলার খরচ। সোমবার আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স জিও বাজারে আনল 'জিও ভারত ফোর-জি' মোবাইল ফোন। নরেন্দ্র মোদী যেমন বলেছিলেন, কংগ্রেস মুক্ত ভারত চাই। রিলায়েন্স তেমনই বলেছিল টু-জি মুক্ত দেশ

জিও আনল ৯৯৯ টাকার ফোন, মাসে ১২৩ টাকায় যত ইচ্ছে কথা, সঙ্গে ১৪ জিবি ডেটা

শেষ আপডেট: 3 July 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন এখন আরও সস্তা! আরও সস্তা কথা বলার খরচ।

সোমবার আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স জিও বাজারে আনল 'জিও ভারত ফোর-জি' মোবাইল ফোন। নরেন্দ্র মোদী যেমন বলেছিলেন, কংগ্রেস মুক্ত ভারত চাই। রিলায়েন্স তেমনই বলেছিল টু-জি মুক্ত দেশ গড়ব। এ কথা যারা বলবে, মোবাইলের দাম আরও সস্তা করার বা কথা বলার খরচ কম করার দায় তাদের উপরেই বর্তায়। রিলায়েন্স সেই দায় নিয়েই বাজারে এনেছে মোবাইল ফোনের দুটি মডেল। সেই দুটি মডেলই ফোর-জি (৪-জি) এনাবেলড।

রিলায়েন্স জানিয়েছে, কার্বন মোবাইলের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা এই ফোন বাজারে আনছে। আগামী দিনে অন্যান্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলোও এ ব্যাপারে তাদের সঙ্গে হাত মেলাতে চলেছে।

প্রথম দফায় ১০ লক্ষ ‘জিও ভারত ৪জি’ ফোন বাজারে আনা হচ্ছে। যার বিক্রি শুরু হতে চলেছে আগামী ৭ জুলাই থেকে। দেশজুড়ে সমস্ত রিটেল দোকানে পাওয়া যাবে এই ফোন। ফোনটির দাম ৯৯৯ টাকা।

৪জি স্মার্টফোন হওয়া সত্ত্বেও নতুন এই ফোনের মডেলটি দেখতে অন্য যে কোনও ফিচার ফোনের মতো। এতে একটি কি-প্যাড রয়েছে। স্ক্রিনের তলাতেই রয়েছে ব্র্যান্ডের নাম। রিয়ার ক্যামেরা এবং স্পিকারও রয়েছে ফোনটিতে। এই ফোন থেকে ভারতের যে কোনও জায়গায় আনলিমিটেড কল করার সুবিধা মিলবে। ইউপিআই মারফত টাকা লেনদেনও করা যাবে। বিনোদনের জন্যও ব্যবস্থা রয়েছে এই মোবাইলে। এফএম রেডিও, জিও শাভন এবং জিও সিনেমার মতো অ্যাপ সাপোর্ট করে এই ফোনটি।

আপাতত এই ফোনের দুটি মডেল লঞ্চ করা হয়েছে। সেগুলির মধ্যে একটির ব্যাক কভারে জিওর ব্র্যান্ড লোগো রয়েছে। অন্যটিতে রয়েছে কার্বনের লোগো। নীল এবং লাল এই দুটি রংয়ে পাওয়া যাবে জিও ভারত ৪জি ফোন।

ফোন লঞ্চ করার সঙ্গে সঙ্গেই ২টি জিও ভারত প্ল্যানও লঞ্চ করেছে রিলায়েন্স জিও। ১২৩ টাকার প্ল্যানে মিলবে মোট ১৪ জিবি ডেটা, এবং আনলিমিটেড ভয়েজ কলের সুবিধা। প্ল্যানের বৈধতা ২৮ দিন। এছাড়া ১২৩৪ টাকার একটি প্ল্যান রয়েছে যেটির বৈধতা ১ বছর। এতে পাওয়া যাবে ১৬৮ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েজ কলের সুবিধা। তবে যাঁরা জিও ব্র্যান্ড লোগোওয়ালা মডেলটি কিনবেন, আপাতত শুধু তাঁরাই এই প্ল্যানের সুবিধা পাবেন। কার্বন (আপাতত), এবং অন্যান্য যে সব কোম্পানির সঙ্গে গাঁটছড়া থাকবে জিওর, তাদের ক্ষেত্রে একই পরিষেবার ক্ষেত্রে এই দুটি প্ল্যানের দাম হবে যথাক্রমে ১৭৯ এবং ১৭৯৯ টাকা।

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ভারতে এই যুগেও ২৫ কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন, যাঁরা এখনও ২জি-যুগে আটকে রয়েছেন। গোটা বিশ্ব যখন ৫-জি বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে তখনও তাঁরা ইন্টারনেটের ন্যূনতম পরিষেবাটুকু পান না। রিলায়েন্স সেই সুবিধাই এখন তাদের হাতে তুলে দিতে চাইছে।

নিজের মোবাইল নিজেই সারান! নোকিয়ার নতুন মডেলে থাকছে ‘ধামাকা’ প্রযুক্তি


```