
শেষ আপডেট: 29 August 2022 10:39
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির মধ্যেই চালু হচ্ছে ফাইজ–জি (Jio 5G) নেটওয়ার্ক। আজ, সোমবার বার্ষিক সাধারণ সভায় একথা বলেছেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি।ফাইভ–জি লঞ্চের পরিকল্পনা নিয়ে মুকেশ বলেন, ‘আগামী দু’মাসের মধ্যে, অর্থাৎ ২০২২ সালের দীপাবলির মধ্যে আমরা দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা–সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে জিও ফাইভ–জি (Jio 5G) চালু করব।’’
এদিন সংস্থাটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে বক্তব্য পেশ করার সময়ই ফাইভ–জি চালুর ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ। বলেন, ‘শহরগুলির পর ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সবজায়গায় ফাইভ–জি পৌঁছে যাবে।
৫জি পরিষেবা নিয়ে বেশ অনেকদিন ধরেই কাজ করছে রিলায়েন্স জিও। নেটাওয়ার্কের পাশাপাশি নতুন ফাইভ জি স্মার্টফোনও সংস্থাটি লঞ্চ করবে বলে জানা যাচ্ছে।
এদিন মুকেশ আম্বানি ফাইভ–জি নিয়ে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জিও ডিজিটাল কানেক্টিভিটি তৈরি করছে, বিশেষ করে ফিক্সড ব্রডব্যান্ডে। জিও ফাইভ জি–র মাধ্যমে ১০০ মিলিয়ন পরিবার ডিজিটাল অভিজ্ঞতা এবং স্মার্টহোম পণ্যের সঙ্গে যুক্ত করব। কম খরচে ডেটাও দেব। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বিশ্ববাজারেও ডিজিটাল পরিষেবা দিতে আত্মবিশ্বাসী। জিও ফাইভ–জির জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে।’
বাংলার অফিসারদের দিল্লিতে কিছু করলে এখানে পাল্টা অ্যাকশন হবে: ইডি-সিসিবিআইকে মমতা