Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কসবা টু লন্ডন, লর্ডসে এমসিসি-র বৈঠকে গেলেন ঝুলন, বিশেষ বার্তা গ্যাটিংয়ের

দ্য ওয়াল ব্যুরো: কসবা রাসডাঙ্গা থেকে লন্ডনের রাজপথ, ঝুলন গোস্বামীর প্রশাসনিক জীবনে নতুন রং লাগল। তিনি এমসিসি-র বিশেষ বৈঠকে যোগ দিতে সোমবার সকালে লন্ডনের বিমান ধরলেন। মঙ্গল ও বুধবার লর্ডসের অডিটোরিয়ামে এমসিসি-র সভা রয়েছে। সেখানে ভারতের ম

কসবা টু লন্ডন, লর্ডসে এমসিসি-র বৈঠকে গেলেন ঝুলন, বিশেষ বার্তা গ্যাটিংয়ের

শেষ আপডেট: 26 June 2023 16:13

দ্য ওয়াল ব্যুরো: কসবা রাসডাঙ্গা থেকে লন্ডনের রাজপথ, ঝুলন গোস্বামীর প্রশাসনিক জীবনে নতুন রং লাগল। তিনি এমসিসি-র বিশেষ বৈঠকে যোগ দিতে সোমবার সকালে লন্ডনের বিমান ধরলেন। মঙ্গল ও বুধবার লর্ডসের অডিটোরিয়ামে এমসিসি-র সভা রয়েছে। সেখানে ভারতের মহিলা ক্রিকেটের প্রতিনিধিত্ব করবেন চাকদহ এক্সপ্রেস। ঝুলন অবশ্য পাকাপাকিভাবে কসবায় চলে এসেছেন।

এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটিতে স্থান পেয়েছেন তিন প্রাক্তন তারকা। এই তালিকায় এলেন ঝুলন গোস্বামী, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা হেদার নাইট।

এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিং এক বিশেষ বার্তায় লিখেছেন, ঝুলনদের আমি স্বাগত জানাই। তিন তারকাই সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলেছেন। তাঁদের পরামর্শ ক্রিকেট নিয়ম প্রণয়নে নতুন পথ দেখাবে। প্রসঙ্গত, গ্যাটিং হলেন ইংল্যান্ড ক্রিকেটের দাপুটে অধিনায়ক, যাঁর রিভার্স সুইপ সমাদৃত হয়ে রয়েছে ক্রিকেটে।

বাংলা মহিলা দলের মেন্টর, বোলিং কোচ এবং উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন ঝুলন। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন। তাঁকে এমসিসি আজীবন সদস্যপদও দিয়েছে।


```