
শেষ আপডেট: 14 December 2022 04:32
দ্য ওয়াল ব্যুরো: ৮ বছর বয়সি ছাত্রীকে রোজ স্কুলের পাশের ঝোপে নিয়ে যেত হেডস্যার। তারপর সেখানে গিয়ে তাকে যৌন নির্যাতন করত সে (Sexually Assaulting 8-Year-Old Student)। মুখ খুললেই মেরে ফেলা হবে, নাবালিকাকে হুমকি দিয়ে দিনের পর দিন চলছিল এই যৌন হেনস্থা। শেষমেষ এক গ্রামবাসীর কাছে কুকর্ম করার সময় হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। এরপরেই গ্রেফতার করা হল অভিযুক্ত প্রধান শিক্ষককে (School Principal Arrested)।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) পূর্ব সিংভূম জেলার পাতাম্দা ব্লকে। অভিযুক্ত স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন ধরে স্কুলেরই ছাত্রী ৮ বছর বয়সি এক নাবালিকাকে স্কুলের পাশেই একটি ঝোপে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করছিল সে। মুখ খুললেই ছাত্রীটিকে মেরে ফেলার হুমকি দিয়ে দিনের পর দিন এই কুকর্ম চালিয়ে যাচ্ছিল অভিযুক্ত।
তবে স্থানীয় এক মহিলার কাছে দিন কয়েক আগেই হাতেনাতে ধরা পড়ে যায় ওই প্রধান শিক্ষক। ওই মহিলা শিশুটির পরিবারের লোককে পুরো ঘটনা জানাতে চাইলেও সেই মহুর্তে নাবালিকার বাড়ির কাউকে খুঁজে না পাওয়ায় তা সম্ভব হয়নি। শেষমেশ গত সোমবার পুরো ঘটনা জানতে পারে শিশুটির পরিবারের লোকজন।
এরপরেই গ্রামের আরও লোকজন নিয়ে স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হন তাঁরা। খবর দেওয়া হয় থানাতেও। জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুশিল।
শেষকৃত্যের টাকা নেই! মায়ের মৃতদেহ দিনের পর দিন বাড়িতেই লুকিয়ে রাখল ছেলে