
শেষ আপডেট: 18 April 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজতে থাকাকালীন সাংবাদিক সেজে আসা তিন আততায়ীর গুলিতে শনিবার রাতেই খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফ। তার দু'দিন পর মঙ্গলবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) হুঙ্কার দিয়ে ঘোষণা করেছেন, তাঁর রাজ্যে মাফিয়ারাজ শেষ। তাঁর মধ্যেই খুনের হুমকি দেওয়া হল তাঁকে। সেই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যোগীর পুলিশ।
অভিযুক্তের নাম আমন রাজা। সে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। ওই ব্যক্তি একটি ফেসবুক পোস্টে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। সে লিখেছিল, দেখতে পেলেই গুলি করে মারবে যোগীকে।
সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে টুইট করে তা পাঠানো হয় স্বয়ং যোগী আদিত্যনাথ, পুলিশের ডিরেক্টর জেনারেল এবং অন্যান্য আধিকারিকদের। তারপরেই বাঘপত পুলিশ এমন রাজার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বাঘপতের সার্কেল অফিস ডিকে শর্মাজানিয়েছেন, কোতোয়ালি থানায় আমন রাজার বিরুদ্ধে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। সে কেনই বা যোগীকে খুনের হুমকি দিল, সত্যিই তার তেমন কোনও পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখেছে পুলিশ।
জীবনের পুকুর ছেঁচিয়ে টাকা দেয়নি সিবিআই, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা