Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালু কি সত্যিই জেল থেকে বিধায়ক কিনতে চাইছেন? তদন্তের নির্দেশ ঝাড়খণ্ডে

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব রাঁচির জেল থেকেই এই এনডিএ বিধায়ককে ফোন করেছিলেন। তাঁকে বলেছিলেন, স্পিকার নির্বাচনের সময় যেন কোনও পক্ষে ভোট না দেন। ঝাড়খণ্ডের আইজি (কারা) বীরেন্দ্র ভূষণ বুধবার জানিয়েছেন, রাঁচি পুলিশের ডে

লালু কি সত্যিই জেল থেকে বিধায়ক কিনতে চাইছেন? তদন্তের নির্দেশ ঝাড়খণ্ডে

শেষ আপডেট: 26 November 2020 07:23

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব রাঁচির জেল থেকেই এই এনডিএ বিধায়ককে ফোন করেছিলেন। তাঁকে বলেছিলেন, স্পিকার নির্বাচনের সময় যেন কোনও পক্ষে ভোট না দেন। ঝাড়খণ্ডের আইজি (কারা) বীরেন্দ্র ভূষণ বুধবার জানিয়েছেন, রাঁচি পুলিশের ডেপুটি কমিশনার, পুলিশ সুপার এবং বীরসা মুণ্ডা জেলের সুপারিনটেনডেন্টকে বলা হয়েছে, তাঁরা যেন ওই অভিযোগের তদন্ত করেন। যদি দেখা যায় অভিযোগ সত্যি, তাহলে লালুর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির তরফে অভিযোগের স্বপক্ষে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়। আইজি (কারা) জানিয়েছেন, তিনিও ওই অডিও ক্লিপ শুনেছেন। তার পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন। বীরেন্দ্র ভূষণ বলেন, জেল ম্যানুয়ালে নির্দিষ্ট করে বলা আছে, কেউ বিচারবিভাগীয় হেপাজতে থাকার সময় ল্যান্ড ফোন বা মোবাইল ব্যবহার করতে পারবেন না। তিনি রাজনীতি নিয়ে কথাও বলতে পারবেন না। আইজি (কারা) জানান, লালু এখন অসুস্থ। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাঁকে রিমের ডিরেক্টরের বাংলোয় রাখা হয়েছে। ইতিমধ্যে ঝাড়খণ্ড হাইকোর্টে জনস্বার্থের মামলা করে এক ব্যক্তি আবেদন জানিয়েছেন, লালু আদৌ কতদূর অসুস্থ, তা পরীক্ষা করে দেখা হোক। তাঁকে আবার ফিরিয়ে আনা হোক জেলে। গত মঙ্গলবার প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী টুইটারে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন, জেলে থাকা অবস্থাতেই লালু এই মোবাইলের মাধ্যমে বাইরে যোগাযোগ করছেন। সুশীল কুমার মোদী এখন বিধান পরিষদের এথিক্স কমিটির চেয়ারম্যান হয়েছেন। তিনি বরাবরই লালুর কট্টর সমালোচক বলে পরিচিত। তিনি টুইটারে দাবি করেছেন, রাঁচির জেল থেকেই লালু ফোনে এনডিএ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের বলছেন, আরজেডি-র পক্ষে যোগ দিলে বড় মন্ত্রক দেওয়া হবে। সুশীল কুমার মোদী বলেন, "আমি লালুর নম্বরে ফোন করেছিলাম। তিনি নিজেই ফোন তুললেন। আমি তাঁকে বললাম, জেলে বসে নোংরা খেলা চালানোর চেষ্টা করবেন না। তাতে লাভ হবে না।" সেই সাতের দশক থেকে লালুকে চেনেন সুশীল। একসময় দু'জনেই পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা ছিলেন। তাঁরা ছিলেন জয়প্রকাশ নারায়ণের অনুগামী। বিহারে সাম্প্রতিক নির্বাচনে লালুর দল পেয়েছে ৭৫ টি আসন। রাজ্যে এখন আরজেডি-ই বৃহত্তম দল। যদিও তাদের নেতৃত্বে পাঁচ দলের মহাগঠবন্ধন সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১২২ টি আসন পায়নি। আরজেডি-র চেয়ে মাত্র একটি আসন কম পেয়েছে বিজেপি। তার ফলেই সরকার গড়তে পেরেছে এনডিএ। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের ভোট কেটেছেন লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান।

```