Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ড থেকে ভ্যান চালিয়ে গঙ্গাসাগরে! ধন্যি দম্পতি, দেখুন তাঁদের ভিডিও

নকিব উদ্দিন গাজী, সাগরদ্বীপ দ্য ওয়াল ব্যুরো: কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে! সেই বিশ্বাসেই আজীবন চলেছেন মহাদেব ঠাকুর। এতকাল তীর্থে তীর্থে ঘুরেছেন বাবা মাকে নিয়ে। ভরসা ছিল একটা প্যাডেল ভ্যান। এবার সেই ভ্যান চালিয়েই ঝাড়খন্ড থেকে গঙ্গাসাগর মে

ঝাড়খণ্ড থেকে ভ্যান চালিয়ে গঙ্গাসাগরে! ধন্যি দম্পতি, দেখুন তাঁদের ভিডিও

শেষ আপডেট: 25 September 2023 00:58

নকিব উদ্দিন গাজী, সাগরদ্বীপ

দ্য ওয়াল ব্যুরো: কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে! সেই বিশ্বাসেই আজীবন চলেছেন মহাদেব ঠাকুর। এতকাল তীর্থে তীর্থে ঘুরেছেন বাবা মাকে নিয়ে। ভরসা ছিল একটা প্যাডেল ভ্যান। এবার সেই ভ্যান চালিয়েই ঝাড়খন্ড থেকে গঙ্গাসাগর মেলায় এসেছেন তিনি, স্ত্রীকে নিয়ে। রওনা হয়েছিলেন ঠিক ১০৩ দিন আগে। তারপর মকর সংক্রান্তির দিনই স্বামী স্ত্রীতে এসে পৌঁছলেন গঙ্গাসাগরে। ঠিক যেন এক স্বপ্ন সফল করলেন। ঝাড়খন্ডের গিরিডি জেলার বাসিন্দা মহাদেব ঠাকুর, বয়স বছর পঞ্চাশ তো হবেই। ভ্যান চালিয়ে তাঁর যেন কোনও ক্লান্তি নেই। জানালেন, কপিলমুনির প্রতি শ্রদ্ধা, পুণ্য স্নানে বিশ্বাস রেখে মাহেন্দ্রযোগে সূর্য ওঠার আগেই গঙ্গাস্নান সেরে আবার তাঁরা ফেরার পথ ধরবেন। স্ত্রী জানালেন, তাঁদের অনেক সন্তান সন্ততি, সকলের মঙ্গল কামনায় এত পথ এসেছেন। স্নান করে পুণ্য বয়ে নিয়ে যাবেন পরিবারের জন্য।

দেখুন ভিডিও।

কিন্তু এতখানি পথ, পায়ে প্যাডেল করে! খেলেন কোথায়, থাকলেন কোথায়! জিজ্ঞেস করতে বললেন ওই তো ভ্যানেই। স্ত্রী কখনও রেঁধেছেন পথে, আবার রাস্তায় সস্তার খাবার পেলে কিনেও খেয়েছেন দুজনে। আসার পথে একাধিকবার বাফার জোনে তাকে থাকতে হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছেন গঙ্গাসাগরের উদ্দেশে। শেষমেশ ঠাকুর দম্পতি এসে পৌঁছেছেন। পথক্লান্তির বদলে উচ্ছ্বাস ধরা পড়ল দুই শীর্ণকায় নরনারীর মুখে। পুণ্যতিথিতে এমন বিশ্বজয়ের হাসিই বুঝি সার্থক করল সাগর মেলা।


```