Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দশমীতে নয়, অষ্টমঙ্গলা করে কৈলাশে ফেরেন ঝাড়গ্রামের অরণ্য ঘেরা প্রতিরাজগুরার দুর্গা

দশমীতে নয়, অষ্টমঙ্গলা করে কৈলাশে ফেরেন ঝাড়গ্রামের অরণ্য ঘেরা প্রতিরাজগুরার দুর্গা

শেষ আপডেট: 13 October 2023 16:40

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দশমীর পরে নয়, বেলপাহাড়ির প্রতিরাজগুড়াতে মা বাপের বাড়ি ফেরেন একেবারে অষ্টমঙ্গলা করে। এটাই বিশেষত্ব ভূমিজ সম্প্রদায়ের এই পুজায়।

অরণ্য ঘেরা প্রতিরাজগুরা গ্রাম। মূলত ভূমিজ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। একটি মাত্র যে দুর্গাপুজো তা সহদেব সিংয়ের পুজো নামেই পরিচিত। ব্রাহ্মণ পুরোহিত নন, এখানে দেবীর আরাধনা করেন ভূমিজ সম্প্রদায়ের  মানুষ। পুজোর বয়স টেনেটুনে পঞ্চাশ। কিন্তু পুজো শুরুর গল্প, সে বড় অদ্ভুত। 

সহদেববাবু জানান, নিশুতি এক রাতে দেবীর দর্শন পেয়েছিলেন তিনি। দেবী তাঁকে আরাধনা করার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে। তিনি বলেন, “এক রাতে অন্ধকারে খাতার উপরে আমার কলম আপনা আপনি চলতে শুরু করেছিল। পরের দিন সকালে যখন সেই খাতা দেখলাম, দেখি অন্ধকারে আমার লেখাগুলি আসলে একটি মন্ত্র।” এভাবেই কাটে প্রায় চার বছর। একসময় দেবীর আদেশে বাড়ির মধ্যেই শুরু করেন তাঁর আরাধনা। 

যত দিন যায়. ততই বাড়তে থাকে ভক্তদের সংখ্যা। তাই পরিবারের সিদ্ধান্তে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গায় পুজো শুরু হয়। শুধু লাগোয়া গ্রাম বা শহর নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও বহু মানুষ ছুটে আসেন পুজো দেখতে। বরাবরই পুজোর ক’টা দিন মহা ধুমধামে কাটে তাঁদের। সর্বত্র দশমীতে বিসর্জন হলেও এখানে অষ্টমঙ্গলা করে তবেই কৈলাশে রওনা হন দেবী। গ্রামে যে কয়েকটা দিন দেবী থাকেন গ্রামবাসীরা আমিষ বর্জন করেন।


```