Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ , এবার কি তবে তৃণমূলে!

ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম দল ছাড়তে চেয়ে চিঠি দিলেন। বিজেপি ২০ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে নাম নেই কুনারের।

বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ , এবার কি তবে তৃণমূলে!

শেষ আপডেট: 9 March 2024 11:45

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম দল ছাড়তে চেয়ে চিঠি দিলেন। বিজেপি ২০ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে নাম নেই কুনারের। ঝাড়গ্রামের প্রার্থী কে হবেন, সেটাও অবশ্য ঘোষণা হয়নি এখনও। এরমধ্যেই সাংসদের নিজস্ব প্যাডে চিঠি লিখে ঝাড়গ্রাম জেলার সভাপতিকে দল ছাড়তে চান বলে জানিয়ে দিলেন বিজেপির বর্তমান সাংসদ কুনার হেমব্রম।

সম্প্রতি এই রাজ্যে ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে কুনার হেমব্রম এর নাম নেই। অথচ পার্শ্ববর্তী জেলার সাংসদদের নাম রয়েছে তালিকায়। এরপরেই কুনার বুঝতে পারেন এবার আর তাঁকে টিকিট নাও দেওয়া হতে পারে। আর তার পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও ব্যক্তিগত কারণে দল ছাড়ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

২০১৭ সালে কুনার হেমব্রম বিজেপিতে যোগদান করেন। প্রথমে তাকে জনজাতি মোর্চার জেলা সভাপতি করা হয়েছিল। ২০১৯ এ দল তাকে টিকিট দিলে ৪৬.৬%ভোট পান তিনি। তৃণমূলের বীরবাহা সরেন টুডু পান ৪৩.৭%। ১১ হাজার ভোটে জয়লাভ করেন কুনারবাবু। তবে ২০১৮র পঞ্চায়েতে ৩০%গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এবার  পঞ্চায়েত এর ফল বিজেপির পক্ষে একদমই আশানুরূপ নয়। একটিও গ্রাম পঞ্চায়েত পায়নি তারা। দলের একাংশ তাই এবার কুনারের পরিবর্তে নতুন মুখের পক্ষে। এই পরিস্থিতিতে এবার যে তাঁর আর টিকিট পাওয়ার সম্ভাবনা নেই সেটা বুঝতে পেরে কুনার এই ইস্তফা পত্র দিয়েছেন বলে দলের একাংশের বক্তব্য। আবার দলের অন্য অংশ মনে করছেন শারীরিকভাবে কিছুটা অসুস্থও হয়ে পড়েছেন তিনি।

কুনারবাবু নিজে অবশ্য বলেন, "ব্যক্তিগত কারণে দল ছাড়লাম। আমি দল ছাড়ায় বিজেপির মতো শক্তিশালী দলের কিছু যাবে আসবে না। আগামী দিনে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করব।" তাঁর দল ছাড়া নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 


```