Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জেট এয়ারওয়েজ থেকে বিদায় নিচ্ছেন নরেশ

দ্য ওয়াল ব্যুরো: জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান নরেশ গোয়েল সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করতে চলেছেন। তাঁর স্ত্রী অনীতা গোয়েলও বোর্ড থেকে পদত্যাগ করবেন। সোমবার সংস্থার বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জেও জানিয়ে

জেট এয়ারওয়েজ থেকে বিদায় নিচ্ছেন নরেশ

শেষ আপডেট: 25 March 2019 11:23

দ্য ওয়াল ব্যুরো: জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান নরেশ গোয়েল সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করতে চলেছেন। তাঁর স্ত্রী অনীতা গোয়েলও বোর্ড থেকে পদত্যাগ করবেন। সোমবার সংস্থার বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জেও জানিয়ে দেওয়া হয়েছে, নরেশ গোয়েল, অনীতা গোয়েল ও ইতিহাদ এয়ারওয়েজের এক প্রতিনিধি জেট এয়ারওয়েজের বোর্ড থেকে পদত্যাগ করছেন। নরেশ গোয়েল জেটের চেয়ারম্যান পদেও থাকবেন না। আবু ধাবির ইতিহাদ এয়ারওয়েজ জেটের অংশীদার ছিল। কোম্পানিতে তাদের শেয়ার ছিল ২৪ শতাংশ। গত এক দশকে দেশের প্রথম সারির তিনটি এয়ার লাইনসের অন্যতম ছিল জেট এয়ারওয়েজ। ন’য়ের দশকে ভারতে বিমান চলাচলের ক্ষেত্রে সরকারের একাধিপত্য লোপ পায়। তখনই নরেশ গোয়েল জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠা করেন। তার অংশীদার হয় ইতিহাদ এয়ারওয়েজ। নরেশ গোয়েল একসময় ছিলেন টিকেটিং এজেন্ট। পরে উদ্যোগপতি হয়ে ওঠেন। একসময় ভারতে বিমান পরিবহণ ব্যবসার ১৩.৯ শতাংশ ছিল জেটের দখলে। এই সংস্থা ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল কোম্পানিগুলির মধ্যে একটি। জেট দেশের অভ্যন্তরে ছাড়াও লন্ডন ও সিঙ্গাপুরেও বিমান চালাত। একুশ শতকের প্রথম দশকের মাঝামাঝি দেশে আরও কয়েকটি সস্তার এয়ারলাইনস চালু হয়। তাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে জেট। ক্রমশ ঋণে ডুবে যায় সংস্থা। সংকটের মধ্যে পড়ে এপ্রিলের শেষ অবধি ১৪ টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে জেট। লিজের টাকা দিতে না পারার জন্য ৫৪ টি বিমান ওড়ানো সম্ভব হচ্ছে না।  

```