Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বছরে চার বার হবে জয়েন্ট প্রবেশিকা, ঘোষণা হল তারিখ! ছাঁটা হতে পারে সিলেবাসও

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা জেইই (মেন)-এর দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষা নেওয়া হবে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে। শুধু তাই নয়, এই বছরে চার বার নেওয়া হতে পারে জয়েন্ট পরীক্ষা, এম

বছরে চার বার হবে জয়েন্ট প্রবেশিকা, ঘোষণা হল তারিখ! ছাঁটা হতে পারে সিলেবাসও

শেষ আপডেট: 16 December 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা জেইই (মেন)-এর দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষা নেওয়া হবে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে। শুধু তাই নয়, এই বছরে চার বার নেওয়া হতে পারে জয়েন্ট পরীক্ষা, এমনটাই ভাবনাচিন্তা চলছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অন্দরে। রমেশ পোখরিয়াল সেই কথাও আজ নিশ্চিত করে জানালেন, পরের তিন দফার পরীক্ষা হবে মার্চ এপ্রিল ও মে মাসে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম বারের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষা হবে দু’টি দফায়। একটি সকাল ৯টা-১২টা। অন্যটি বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পোখরিয়াল একইসঙ্গে জানান, তাঁরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন এবং প্রয়োজনে জেইই মেইন পরীক্ষার সিলেবাসও কাঁটছাট করার সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বছর থেকে। এখন আগামী শিক্ষাবছর কবে শুরু হবে, সেটি নিয়েই আলোচনা চলছে। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের আরও বেশি সুযোগ দেওয়ার কথা ভেবেই চার বার জয়েন্ট পরীক্ষার কথা ভাবা হয়েছে। পরিস্থিতির কারণে অনেকেরই প্রস্তুতিতে খামতি থেকে যেতে পারে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়ারও অসুবিধা থাকতে পারে। সে সব ভেবেই এই সিদ্ধান্ত। কেউ চারবারই পরীক্ষায় বসলে ফলাফল প্রকাশের সময়ে সবচেয়ে ভাল নম্বরটিই বিবেচনা করা হবে। মন্ত্রী এদিন আরও জানান, ইংরেজি, হিন্দি এবং গুজরাটি ভাষা ছাড়াও শিক্ষার্থীরা অহমিয়া, বাংলা, কন্নড়, মারাঠা, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল, তেলেগু এবং উর্দু ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন।

```