Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জয়নগর-কাণ্ডে ঠিক কোন কোন ধারায় ফাঁসির সাজা ঘোষণা হল? 

জয়নগরের আজকের রায় যেন এই সব কিছুর একটা বড় উত্তর হিসেবে পৌঁছল মানুষের কাছে। বার্তা দিল, বিচার মোটেও অধরা নয়। অপরাধের শাস্তি সময়েই মেলে। দরকার শুধু তৎপরতা।

জয়নগর-কাণ্ডে ঠিক কোন কোন ধারায় ফাঁসির সাজা ঘোষণা হল? 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 December 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে জয়নগর মামলার তদন্ত ও বিচারকে 'নজিরবিহীন' বলে দাবি করছে পুলিশ। সে দাবিকে খারিজ করে দিতে পারছে না কোনও মহলই। কারণ নাবালিকাকে ধর্ষণ-খুনের মতো ঘটনায় মাত্র ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা, আক্ষরিক অর্থেই বেনজির। 

তিনটি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পকসো আদালত। ঠিক কোন কোন ধারায় ফাঁসির সাজা ঘোষণা হয়েছে? 

পকসো ধারা নাবালিকাকে ধর্ষণ ও খুনের জন্য। বিচারক ৬ পকসো আইনে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর রয়েছে নাবালিকাকে খুনের দায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা, যা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ছিল। ১২ বছরের নীচে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে ৬৬ ধারায় সাজা ঘোষণা হয়েছে।

মৃত নাবালিকার পরিবারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সুব্রত সর্দার। তিনি জানান, তিনটি ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আরও একাধিক ধারায় সাজা ঘোষণা করেছেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্য সরকারের কৌসুলি জানান, 'রাজ্য সরকারের তরফে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সওয়াল করা হয়। আদালতও তা মেনে নিয়েছে। তিনটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং প্রমাণ লোপাটের জন্য ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।'

এত দ্রুত ও তৎপর তদন্ত এবং সেই সঙ্গেই নাতিদীর্ঘ বিচার শেষে সাজা ঘোষণা—ভারতীয় বিচারব্যবস্থায় বিরলই বলা চলে। এর আগে সারা দেশেই এই ধরনের বহু মামলার দীর্ঘসূত্রিতা বারবার সমালোচনার মুখে পড়েছে। এমনকি গোটা দেশকে নাড়িয়ে দেওয়া নির্ভয়া কাণ্ডের সময়েও 'তারিখ পে তারিখ' ঘোষণার ক্ষোভ মানুষের মুখে মুখে ঘুরত।

জয়নগরের আজকের রায় যেন এই সব কিছুর একটা বড় উত্তর হিসেবে পৌঁছল মানুষের কাছে। বার্তা দিল, বিচার মোটেও অধরা নয়। অপরাধের শাস্তি সময়েই মেলে। দরকার শুধু তৎপরতা।


```