Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়ললিতা হাসপাতালে ভর্তি হওয়ার সময় সিসিটিভি বন্ধ করতে বলেছিলেন চার পুলিশ অফিসার, জানাল অ্যাপোলো

দ্য ওয়াল ব্যুরো : গত বছর ডিসেম্বরে মারা গিয়েছেন তামিলনেত্রী জয়ললিতা । তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। সত্যিই এই মৃত্যুর পিছনে কোনও রহস্য ছিল কিনা জানার জন্য তৈরি হয়েছে তদন্ত কমিশন । জয়ললিতা যে হাসপাতালে মারা গিয়েছিলেন, সেই অ্যাপোলো

জয়ললিতা হাসপাতালে ভর্তি হওয়ার সময় সিসিটিভি বন্ধ করতে বলেছিলেন চার পুলিশ অফিসার, জানাল অ্যাপোলো

শেষ আপডেট: 6 October 2018 17:55

দ্য ওয়াল ব্যুরো : গত বছর ডিসেম্বরে মারা গিয়েছেন তামিলনেত্রী জয়ললিতা । তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। সত্যিই এই মৃত্যুর পিছনে কোনও রহস্য ছিল কিনা জানার জন্য তৈরি হয়েছে তদন্ত কমিশন । জয়ললিতা যে হাসপাতালে মারা গিয়েছিলেন, সেই অ্যাপোলো কর্তৃপক্ষ তদন্ত কমিশনের সামনে জানিয়েছে চাঞ্চল্যকর তথ্য । জয়ললিতা যখন হাসপাতালে ভর্তি হন, তখন নাকি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকমীরা বলেছিলেন, সিসিটিভির সুইচ অফ রাখতে হবে । ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। ৪ ডিসেম্বর হাসপাতালেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ৫ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। মৃত্যু নিয়ে তদন্ত করার জন্য বিচারপতি এ অরুমুগাস্বামীর নেতৃত্বে তৈরি হয় তদন্ত কমিশন। তার সামনে পাঁচ পাতার হলফনামা জমা দিয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, তামিলনেত্রীর নিরাপত্তার দাবিতে যে চার পুলিশ অফিসার ছিলেন, তাঁরা সিসিটিভি অফ রাখতে বলেছিলেন।  এমনকী জয়ললিতাকে যে করিডোর দিয়ে নিয়ে যাওয়া  হয়েছিল, সেখানকার সিসিটিভিও বন্ধ রাখতে বলা হয়েছিল। এই চার পুলিশ অফিসারের নাম কে সত্যমূর্তি, আর বিরাপেরুমল, এস পেরুমলস্বামী এবং সুধাকর। কেন তাঁরা সিসিটিভি অফ রাখতে বলেছিলেন জানা যাচ্ছে না।  তার ফলে দানা বেঁধেছে রহস্য।

```