Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজির সঙ্গে কি দেখা হয়েছিল স্তালিনের? জয়দীপ মুখোপাধ্যায় তাঁর নতুন বই 'চেকা'তে উত্তর খুঁজলেন

দ্য ওয়াল বাংলা: ইংরাজিতে একটি প্রবাদ আছে 'ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন', অর্থাৎ গল্পের চেয়েও সত্যি ঘটনা অনেক বেশি রোমহর্ষক। কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায় নেতাজি সুভাষচন্দ্র অসুর অন্তর্ধান প্রসঙ্গে। বাঙালির ইতিহাসে নেতাজির অন্তর্ধানের মত

নেতাজির সঙ্গে কি দেখা হয়েছিল স্তালিনের? জয়দীপ মুখোপাধ্যায় তাঁর নতুন বই 'চেকা'তে উত্তর খুঁজলেন

শেষ আপডেট: 24 September 2023 15:37

দ্য ওয়াল বাংলা: ইংরাজিতে একটি প্রবাদ আছে 'ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন', অর্থাৎ গল্পের চেয়েও সত্যি ঘটনা অনেক বেশি রোমহর্ষক। কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায় নেতাজি সুভাষচন্দ্র অসুর অন্তর্ধান প্রসঙ্গে। বাঙালির ইতিহাসে নেতাজির অন্তর্ধানের মতো চাঞ্চল্যকর ঘটনা আর কটা ঘটেছে তা হাতে গুনে বলা যায়। এই ঘটনাকে ভিত্তি করে মিথেরও অভাব নেই। তবে অনেক লেখকই (Jaydeep Mukherjee) মিথ বা গল্পের কুয়াশা সরিয়ে আসল ঘটনাটিকে খুঁজতে চেয়েছেন, সত্যের উপর আলোকপাত করতে চেয়েছেন।

জয়দীপ মুখোপাধ্যায়ও (Jaydeep Mukherjee) ঠিক তেমনই একটি নাম। নেতাজির বিমান দুর্ঘটনার পর ঠিক কী হয়েছিল তা নিয়ে এবার কলম ধরলেন পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রকাশিত হল জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন বই, 'চেকা, দ্য রোড অফ বোনস' (Cheka the road of bones)। বইটি অনুবাদ করেছেন অধ্যাপিকা নীলা দাস।

নেতাজির অন্তর্ধানের পর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই কথা রটিয়ে দেওয়া হলেও সেই বিমান দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। নেতাজির গবেষকদের মধ্যে একাংশের মত, বিমান দুর্ঘটনার পর তিনি রাশিয়ায় চলে যান গোপনে। সেখানেই দেখা করেন স্তালিনের সঙ্গে। এই মতামতের উপর ভিত্তি করেই জয়দীপ লিখেছেন এই বইটি। তিনি তাঁর বইয়ে জানিয়েছেন নেতাজির সঙ্গে স্তালিনের কী কথোপকথন হয়েছিল। অনেকে বলেন, স্তালিনের কাছে যে আশা নিয়ে গিয়েছিলেন সুভাষ তা পূরণ হয়নি। বদলে তাঁকে বন্দি করে অত্যাচার করা হয়েছিল। রাশিয়ান ভাষায় এই অত্যাচারকে চেকি বলে হত। 'চেকি' বা 'চেকা' থেকেই এই বইয়ের নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও নেতাজী অন্তর্ধান রহস্যের আজও সমাধান হয়নি। নেতাজির গবেষকরা সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর। জয়দীপ মুখোপাধ্যায়ের এই বই সেই চেষ্টারই অন্যতম এক ফসল। এই বইতে এমন কিছু তথ্য আছে যা হয়তো গবেষকদের অনেকখানি সাহায্য করবে, আশা, লেখকের। বইটির উদ্বোধনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক মেজর জেনারেল জি ডি বক্সী, কর্নেল রাঘব, বিচারপতি কল্যান জ্যোতি সেনগুপ্ত, অশোক কুমার দাসাধিকারী, রবীন্দ্রনাথ সামন্ত, ব্রিগেডিয়ার দেবাশিস দাস সহ আরও অনেকে।

শ্মশানেও শান্তি নেই, মদ খাওয়ার প্রতিবাদ করায় ডোমকে বেধড়ক মারধর!


```