Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিতাভকে নিয়ে জয়া: ওর মাথাটা যে ঠিক আছে এই অনেক

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সেকেন্ডের বক্তৃতা। আর তাতেই কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাসির রোল তুলে দিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। কারণ তিনি যে কয়েকটি বাক্য বললেন, তা অমিতাভ বচ্চনকে (Amitav Bacchan) নিয়ে। বললেন, এখনও যে ওর মাথ

অমিতাভকে নিয়ে জয়া: ওর মাথাটা যে ঠিক আছে এই অনেক

শেষ আপডেট: 15 December 2022 14:55

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সেকেন্ডের বক্তৃতা। আর তাতেই কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাসির রোল তুলে দিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। কারণ তিনি যে কয়েকটি বাক্য বললেন, তা অমিতাভ বচ্চনকে (Amitav Bacchan) নিয়ে। বললেন, এখনও যে ওর মাথাটা ঠিক আছে, এই অনেক।

জয়ার সেই কথা শুনে মঞ্চে বসা গুরুগম্ভীর কণ্ঠস্বরের দীর্ঘকায় বৃদ্ধও স্মিত হাসি হাসেন।

এদিন পোডিয়ামে দাঁড়িয়েই জয়া বলেন, ‘আমি বেশি কিছু বলব না। যা বলার বলবেন (হাতের ইশারায় অমিতাভকে দেখিয়ে দেন)।’ অমিতাভ-জায়ার কথায়, ‘তিন বছর ধরে ভেবে ভেবে সব পেটে আর বুকে ভরে নিয়ে এসেছে।’

২০২০ এবং এবং ২০২১ সালে কোভিডের জন্য চলচ্চিত্র উৎসব হয়নি। চলতি বছরের গোড়ার দিকে ২৭তম চলচ্চিত্র উৎসব হয়েছিল। যদিও সেখানে অমিতাভ ছিলেন না। সেই কথাই এদিন বলেন জয়া।

জয়ার পাশেই বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জয়া তাঁর কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এই সৌরভকে বলছিলাম (পড়ুন অমিতাভের কথা)। আজ হাত ভেঙে গেল, কাল পা ভেঙে গেল। এখনও যে মাথাটা ঠিক আছে এই অনেক।’

অমিতাভের বয়স হয়েছে। এখন তাঁর ৮০ বছর চলছে। অনেকে বলেন, এই বয়সি মানুষদের মানসিকভাবে শরীর খারাপের একটা বাতিক থাকে। কিছু না হলেও তাঁরা ভাবেন কিছু একটা হয়েছে। অমিতাভ সম্পর্কে জয়া বোধহয় এদিন সেটাই বোঝাতে চেয়েছেন।

এরপরেই কলকাতার ভূমিকন্যা বলেন, ‘জামাইয়ের সামনে মেয়ের কদর খুব একটা থাকে না। তাই আমি আমার কথা থামাচ্ছি। যা বলার উনিই বলবেন।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘আপনি যেখানে থাকবেন, আপনার সঙ্গে আমি থাকব।’

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি তুললেন মমতা


```