Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্ফোরক মিয়াঁদাদ, ‘ইমরানকে আমিই প্রধানমন্ত্রী করেছিলাম, ফোন করে ধন্যবাদ পর্যন্তও জানায়নি’

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে দুই হেভিওয়েট ক্রিকেটারের মধ্যে গ্রুপ ছিল শোনা যায়। দু’জনের মধ্যে ইগো সমস্যাও ছিল। সেই রেশ যে এখনও রয়েছে, সেটি জাভেদ মিয়াঁদাদের বক্তব্যেই পরিষ্কার। না হলে এখনও বলছেন, আমি ইমরান খানকে পাকিস্তানের প্রধ

বিস্ফোরক মিয়াঁদাদ, ‘ইমরানকে আমিই প্রধানমন্ত্রী করেছিলাম, ফোন করে ধন্যবাদ পর্যন্তও জানায়নি’

শেষ আপডেট: 2 July 2023 11:13

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে দুই হেভিওয়েট ক্রিকেটারের মধ্যে গ্রুপ ছিল শোনা যায়। দু’জনের মধ্যে ইগো সমস্যাও ছিল। সেই রেশ যে এখনও রয়েছে, সেটি জাভেদ মিয়াঁদাদের বক্তব্যেই পরিষ্কার। না হলে এখনও বলছেন, আমি ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম। আর আমাকেই ভুলে গেল, একবার ধন্যবাদ পর্যন্তও জানায়নি।

বলা হয়, ইমরানের জনপ্রিয়তায় ঢাকা পড়ে গিয়েছেন মিয়াঁদাদ। প্রতিভায় তিনিও কম যেতেন না, কিন্তু ইমরান কোনও জিনিসে হাত দিলে সেটি মুহূর্তে সোনা হয়ে যেত।

ইমরান পন্থীরা মনে করেন, মিয়াঁদাদ সেই কারণেই ইমরানের জনপ্রিয়তা পছন্দ করতে পারতেন না। তাই জাতীয় দলের মধ্যে ইমরান বিরোধী দল বানিয়েছিলেন।

এবার ইমরানের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক। তিনি  জানিয়ে দিয়েছেন, ইমরানকে নানাভাবে দেশের প্রধানমন্ত্রী হতে সহায়তা করেছিলেন তিনি। কিন্তু কোনও কৃতজ্ঞতা জানাননি। দেশের নামী এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিতর্কিত এই প্রাক্তন বলেছেন, ‘ইমরানকে প্রধানমন্ত্রী বানাতে আমি যা করেছি, সেটি কোনওদিন ও স্বীকার পর্যন্ত করেনি। বরং আমি ওঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা ফোন পর্যন্ত করেনি, এতটাই অকৃতজ্ঞ ইমরান।’

১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইমরান। বিশ্বকাপ জেতার প্রায় ছয় মাস পর তিনি অবসর নেন।

১৯৯৬ সালে পাকিস্তানে তৈরি করেন নিজের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। ক্রিকেটের মতো রাজনীতির ময়দানেও সর্বোচ্চ সাফল্য পান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ২০১৮ সালে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কিংবদন্তি পাক তারকা।


```