
শেষ আপডেট: 9 June 2023 02:07
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে নিঃশব্দে এবার দল গুছিয়ে নিয়েছে ময়দানের দুই প্রধান ক্লাব। গত কয়েকবছর ধরে লাল হলুদ কর্তারা অনেক দেরিতে দলগঠন শুরু করেছিলেন। এবার সেই ভুল তাঁরা করেননি।
বৃহস্পতিবার গভীর রাতে ইস্টবেঙ্গল দলের হয়ে চুক্তিতে স্বাক্ষর করলেন মন্দার রাও দেশাই। মুম্বই সিটি এফসি সঙ্গে তাঁর এবারই চুক্তি শেষ হয়েছে। দেশের সেরা সাইডব্যাককে তুলে নিয়ে চমক দেখাল ইস্টবেঙ্গল। এদিনই সকালে গোয়ায় মেডিকেল টেস্ট করা হয় মন্দারের। তারপরেই রাতেই লাল হলুদের চুক্তিপত্রে সই করেন তিনি।
পাশাপাশি মোহনবাগানে সই করলেন কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া তারকা জেসন কামিন্স। তাঁকে রেকর্ড অর্থে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। বছরে তাঁকে দেওয়া হবে আনুমানিক ২২ কোটি টাকা।

কামিন্স আগেই চুক্তিপত্রে সই করেছিলেন। এবার তাঁর শেষ যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবও মোহনবাগানের পাঠানো চুক্তিতে সই করিয়ে জানিয়ে দিল তাদের রিলিজে কোনও সমস্যা নেই। কামিন্স খেলেছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাবে।
কামিন্সকে বিশাল অঙ্কের অর্থ দিতে হয়েছে, যা ভারতীয় ফুটবলে ভাবাই যায় না। পাশাপাশি তাঁর পুরনো ক্লাবকেও ট্রান্সফার ফি দিতে হয়েছে। মোহনবাগানে স্ট্রাইকার ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কামিন্স দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হল।
কাতার বিশ্বকাপে কামিন্স দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ খেলেছিলেন। তিনি বড় তারকা। তাঁকে সই করিয়ে আইএসএল চ্যাম্পিয়ন দল আরও মজবুত হল সন্দেহ নেই।
সেই নাবালিকা কুস্তিগিরের বাবার বয়ান বদল, আদৌ কিছু করেননি ব্রিজভূষণ!