Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রঙের উৎসবে দিল্লির রাস্তায় এবার হয়রানির শিকার জাপানের এক তরুণী, দেখুন সেই ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার রঙের উৎসবে মেতে উঠেছিল সকলে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। এই সময়েই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গেছে জাপান (Japanese) থেকে আসা এক তরুণীকে হয়রানির শিকার হতে হয় দিল্লির (Delhi)

রঙের উৎসবে দিল্লির রাস্তায় এবার হয়রানির শিকার জাপানের এক তরুণী, দেখুন সেই ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 10 March 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার রঙের উৎসবে মেতে উঠেছিল সকলে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। এই সময়েই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গেছে জাপান (Japanese) থেকে আসা এক তরুণীকে হয়রানির শিকার হতে হয় দিল্লির (Delhi) রাস্তায়। দিল্লির পাহাড়গঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ওই তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই কিছু ছেলে তাঁকে 'হোলি হে' বলে চিৎকার করে ঘিরে ধরে এবং জোর করে রং মাখিয়ে দেয়।

মেয়েটি চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে সেখান জোর করে আটকে রাখা হয় বলে ভিডিওতে ধরা পড়ে। এই সময় একটি ছেলে তরুণীর মাথায় একটি ডিমও ফাটিয়ে দেয়। এরপর তাঁকে জড়িয়ে ধরতে গেলে বাঁচার জন্য ওই তরুণী ছেলেগুলির মধ্যে একজনকে চড় পর্যন্ত মারেন। যদিও পাহাড়গঞ্জ পুলিশ স্টেশনে কোনও বিদেশি মহিলার অভিযোগ এখনও এসে পৌঁছায়নি। যদিও সূত্রের খবর, পুলিশ ব্যাপারটিকে খতিয়ে দেখছে। এমনকি ওই তরুণীকে শনাক্তকরণের জন্য জাপান এম্বাসিতে ইমেইল পর্যন্ত করে পুলিশ।

দেখুন ভিডিও -

https://twitter.com/iramsubramanian/status/1634045266591399937

পুলিশ জানায়, চেষ্টা করা হচ্ছে ছেলেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে আসার। বিজেপি নেত্রী এবং ন্যাশনাল কমিশন ফর উইমেনের সদস্য খুশবু সুন্দর জানান, এমন ঘৃণ্য কাজ তিনি মেনে নিতে পারছেন না। তরুণীর উচিত দ্রুত এনসিডব্লিউ-তে নোটিশ পাঠানোর যাতে ওই ছেলেগুলির বিরুদ্ধে তারা যথাযোগ্য ব্যবস্থা নিতে পারেন।

কলকাতা মেডিক্যালে মৃত্যু হুগলির শিশুর, জ্বর-সর্দি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে


```