Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল স্মোক বোম, ওয়াকাইয়ামায় ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: জাপানের প্রধানমন্ত্রী (Japan PM) ফুমিও কিশিদা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। শনিবার সকালে ওয়াকাইয়ামায় একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় স্মোক বোম। সংবাদসংস্থা রয়টার্স জা

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল স্মোক বোম, ওয়াকাইয়ামায় ভয়ঙ্কর ঘটনা

শেষ আপডেট: 15 April 2023 03:43

দ্য ওয়াল ব্যুরো: জাপানের প্রধানমন্ত্রী (Japan PM) ফুমিও কিশিদা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। শনিবার সকালে ওয়াকাইয়ামায় একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় স্মোক বোম। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপদে জাপানের প্রধানমন্ত্রীকে চরিয়ে নিয়ে গিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। যুদ্ধকালীন তৎপরতায় খালি করে দেওয়া হয়েছে এলাকা।

জানা গিয়েছে এক সন্দেহভাজনকে আটক করেছে জাপান পুলিশ। কী উদ্দেশে হামলার চেষ্টা হয়েছিল তাও স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

গত বছর ২২ জুলাই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এক বছর কাটতে না কাটতেই এই ঘটনা জাপানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

এখনও স্পষ্ট নয় হামলাকারী কোথা থেকে এসেছিল। সে কি জাপানেরই নাকি বাইরের তা স্পষ্ট হবে টোকিওর বিবৃতি আসার পর।

সামনের মাসেই জাপানের হিরশিমা শহরে একাধিক রাষ্ট্রপ্রধানের যাওয়ার কথা। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরও অনেকের। তার আগে এই ধরনের হামলা আন্তর্জাতিক মহলেও জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

মেহুল চোক্সির বড় জয় আদালতে, ১৩ হাজার কোটি ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্তের স্বস্তি


```