Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণের অনুদানে আবের রাষ্ট্রীয় শেষকৃত্য করা যাবে না! জাপানে প্রকাশ্যে গায়ে আগুন দিলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: জনগণের টাকায় (publicly funded) প্রাক্তন প্রধানমন্ত্রীর (former prime minister) রাষ্ট্রীয় শেষকৃত্য (state funeral) করা যাবে না। এমনটাই দাবি তুলে জাপানের (Japan) প্রধানমন্ত্রীর দফতরের সামনে নিজের গায়ে আগুন দিয়ে (set himse

জনগণের অনুদানে আবের রাষ্ট্রীয় শেষকৃত্য করা যাবে না! জাপানে প্রকাশ্যে গায়ে আগুন দিলেন যুবক

শেষ আপডেট: 21 September 2022 02:54

দ্য ওয়াল ব্যুরো: জনগণের টাকায় (publicly funded) প্রাক্তন প্রধানমন্ত্রীর (former prime minister) রাষ্ট্রীয় শেষকৃত্য (state funeral) করা যাবে না। এমনটাই দাবি তুলে জাপানের (Japan) প্রধানমন্ত্রীর দফতরের সামনে নিজের গায়ে আগুন দিয়ে (set himself on fire) আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দফতরের সামনে। গায়ে আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর এই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

ঘটনাটির বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে জাপানের পুলিশ এবং প্রধানমন্ত্রীর দফতর। যদিও, সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে নিজের গায়ে আগুন লাগাতে দেখা যায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে একজন পুলিশ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

ওই ব্যক্তির পাশ থেকেই একটি চিরকুট পাওয়া গেছে। তা থেকে জানা গেছে, জাপানের সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরুদ্ধে ছিলেন তিনি। পুলিশকেও ওই ব্যক্তি একই কথা জানিয়েছিলেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত ৮ জুলাই প্রকাশ্য জনসভায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। আগামী ২৭ সেপ্টেম্বর জনগণের থেকে অনুদান নিয়ে তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্য করা হবে বলে জানানো হয়েছে। সেই সিদ্ধান্তেরই বিরুদ্ধাচারণ করে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি, এমনটাই সূত্রের খবর।

দুর্গাপুজোয় সম্প্রীতির নজির গড়তে এবার কোমর বাঁধছে হাসিনা সরকার


```