Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রথম গুলি কান ঘেঁষে বেরিয়ে যায়, দ্বিতীয়টা লাগে বুকে, সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হন আবে

দ্য ওয়াল ব্যুরো: ভরা জনসভায় তখন লোকে লোকারণ্য। ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা। আচমকাই কান ফাটানো গুলির আওয়াজ। পর পর দু'রাউন্ড গুলি চলে। তারপরেই দেখা যায় রক্তাক্ত লুটিয়ে প

প্রথম গুলি কান ঘেঁষে বেরিয়ে যায়, দ্বিতীয়টা লাগে বুকে, সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হন আবে

শেষ আপডেট: 8 July 2022 06:01

দ্য ওয়াল ব্যুরো: ভরা জনসভায় তখন লোকে লোকারণ্য। ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা। আচমকাই কান ফাটানো গুলির আওয়াজ। পর পর দু'রাউন্ড গুলি চলে। তারপরেই দেখা যায় রক্তাক্ত লুটিয়ে পড়েছেন ৬৭ বছরের আবে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, প্রথম গুলি আবের (Shinzo Abe) কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। তাই দ্বিতীয়বারও চেষ্টা করে আততায়ী। দ্বিতীয় গুলি সটান গিয়ে বুকে বেঁধে। গলগল করে রক্ত বেরোতে থাকে। দ্য জাপান টাইমস সূত্রে জানা গেছে, গুলির লাগার পরেই হৃদরোগে আক্রান্ত হন আবে। তাঁর শারীরিক অবস্থা এখনও জানা যাচ্ছে না। কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে গুলি লেগে মৃত্য়ু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী, আবার কিছু মিডিয়ায় খবর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

Video: Japan Ex PM Shinzo Abe Shot In The Back At Event

পুলিশ জানাচ্ছে, শিনজো আবেকে (Shinzo Abe) যে গুলি করেছিল সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পেছন থেকে আবেকে গুলি করে সে। বছর চল্লিশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ।

বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছিলেন শিনজো আবে। এর ফলে ছোট ছোট আলসার পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। কোলনের ভিতর ঘা হয়, যার কারণে পেটের ভিতর প্রদাহজনিত যন্ত্রণাদায়ক সমস্যা দেখা দেয়। শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।

গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, বক্তৃতা দেওয়ার সময় গুলি চালাল আততায়ী

জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর আমলেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানের উত্থান ঘটে। তাঁর হাত ধরেই ভারত-জাপান সম্পর্ক মজবুত হয়।  ‘দুই সাগরের সঙ্গমস্থল’, যা ইন্দো-প্যাসিফিক নামে পরিচিত, তার ধারণা দিয়াছিলেন আবেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে চার গণতান্ত্রিক রাষ্ট্রের কূটনৈতিক জোটের কথাও তিনিই বলেছিলেন। জাপানের ভূ-রাজনৈতিক গুরুত্বের ক্ষেত্রে তাঁর কৃতিত্ব অনেক।


```