শেষ আপডেট: 9 December 2019 03:59
জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধান চালু হওয়ার পর থেকে নিরাপত্তা কঠোর করা হয়েছে। এখন জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীরে ৫ অগস্ট থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। আংশিক ভাবে চালু হয়েছে মোবাইল ফোন পরিষেবা। কিন্তু তাতেও জঙ্গি হামলা পুরোপুরি বন্ধ করা যায়নি। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়, তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন কাজের সন্ধানে।
জম্মু-কাশ্মীরকে স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অতি সম্প্রতি এখান থেকে ২০০ জন যোগ দিয়েছেন সেনাবাহিনীকে। তবে এতকিছুর পরেও সন্ত্রাসবাদী হামলা বন্ধ হচ্ছে না।