Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরে এসএমএস পরিষেবা চালু হল জম্মু-কাশ্মীরে

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতে জম্মু-কাশ্মীরবাসীদের জন্য সুখবর। দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকার পরে অবশেষে এসএমএস পরিষেবা চালু হল জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা লোপ করা হয় ৫ অগস্ট, সেদিনই প্রস্তাব করা হয় রাজ্যকে ভেঙে দুটি কে

নতুন বছরে এসএমএস পরিষেবা চালু হল জম্মু-কাশ্মীরে

শেষ আপডেট: 1 January 2020 07:56

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতে জম্মু-কাশ্মীরবাসীদের জন্য সুখবর। দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকার পরে অবশেষে এসএমএস পরিষেবা চালু হল জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা লোপ করা হয় ৫ অগস্ট, সেদিনই প্রস্তাব করা হয় রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার। সেই দিন থেকেই উপত্যকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। অন্যত্র মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ করা থাকলেও সরকারি হাসপাতালগুলিতে নতুন বছরে ব্রডব্যান্ড পরিবেষা বহাল করা হয়েছে। নাগরিক পরিষেবা দেওয়া আরও সহজ করতেই এই পদক্ষেপ। ১৪ অক্টোবর পোস্টপেড মোবাইল পরিষেবা পুনর্বহাল করা হয় উপত্যকায়। কার্গিলে শুক্রবারই মোবাইল ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু হয়েছে। কার্গিল এখন কেন্দ্রশাসিত লাদাখের অন্তর্গত। জঙ্গিরা যাতে মোবাইল ফোন, মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবা ব্যবহার করে নাশকতা ঘটাতে না পারে সে জন্যই এই পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। ১৪৯ দিন পরে সব ধরনের মোবাইল ফোনে এসএমএস পরিষেবা চালু করা হল। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মুখপাত্র রোহিত কনসল জানিয়েছেন, লখনপুর পোস্টে পণ্যশুল্ক বন্ধ করার সিদ্ধান্তও নিয়েছে সরকার। খুব শীঘ্রই তা কার্যকর করা হবে। জম্মু-কাশ্মীর লেভি টোল আইন বলে এই শুল্ক নেওয়া হয়। জম্মু-কাশ্মীর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের দীর্ঘ দিনের দাবি মেনেই এই সিদ্ধান্ত। জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত কার্যকর করা হয় ৩১ অক্টোবর। গত সোমবার রাজ্যের বেশ কয়েকজন গৃহবন্দি নেতাকে মুক্তি দিয়েছে সরকার যদিও ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি এখনও বন্দি রয়েছেন। নিরাপত্তা ও সুরক্ষার জন্য ৫ অক্টোবর রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক নেতাকেই গৃহবন্দি করা হয়। ধীরে ধীরে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।

```