Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সোপিয়ানে জঙ্গিদের ডেরায় হামলা চালাচ্ছে সেনাবাহিনী, নিকেশ দুই সন্ত্রাসবাদী

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর জুড়েই জঙ্গি নিধন অভিযান চলছে। ইদানীংকালে উপত্যকায় জঙ্গিদের উপদ্রব বেড়েছে বলে খবর দিয়েছে গোয়েন্দা সূত্র। নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন নতুন করে নাশকতা ছড়া

সোপিয়ানে জঙ্গিদের ডেরায় হামলা চালাচ্ছে সেনাবাহিনী, নিকেশ দুই সন্ত্রাসবাদী

শেষ আপডেট: 20 October 2021 07:31

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর জুড়েই জঙ্গি নিধন অভিযান চলছে। ইদানীংকালে উপত্যকায় জঙ্গিদের উপদ্রব বেড়েছে বলে খবর দিয়েছে গোয়েন্দা সূত্র। নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন নতুন করে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে বলে খবর। গত এক মাস ধরেই তাই উপত্যকার গ্রামগুলিতে অভিযান চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। দফায় দফায় গুলির লড়াই চলছে। খতম করা হচ্ছে জঙ্গিদের। বুধবার সকাল থেকে সোপিয়ানে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। দুই জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। সেনা সূত্র বলছে, সোপিয়ানে ডেরা বেঁধেছে জঙ্গিরা। তাদের গোপন আস্তানা খুঁজে অভিযান চালানো হচ্ছে। দুই জঙ্গি নিকেশ হয়েছে, তবে তারা কোন সংগঠনের এখনও জানা যায়নি। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে। গত সপ্তাহে পুলওয়ামার পম্পোরে অভিযান চালিয়ে লস্কর কম্যান্ডার উমর মুস্তাক খাণ্ডেকে নিকেশ করে সেনাবাহিনী। এই খাণ্ডে লস্কর গোষ্ঠীর অন্যতম সক্রিয় কম্যান্ডার ছিল। সেনার হিটলিস্টেও নাম ছিল খাণ্ডের। এই জঙ্গিকে নিকেশ করা বড় সাফল্য বলেই জানাচ্ছে ভারতীয় বাহিনী। গোয়েন্দা অফিসাররা বলছেন, জঙ্গিরা পাকিস্তানে গিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কাছে বিশেষ প্রশিক্ষণ নেয়। বিস্ফোরক তৈরি, অস্ত্র চালনা, ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি)-র ট্রেনিংও দেওয়া হয় তাদের। আত্মঘাতী জঙ্গি বা ফিদাঁয়ে তৈরির প্রশিক্ষণও চলে। গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি কাশ্মীরের নিরীহ বাসিন্দাদের টার্গেট করছে জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিতদের খুন করা হচ্ছে। সীমান্তে সংঘর্ষ বিরতি ভাঙার পাশাপাশি উপত্যকার গ্রামগুলিতে নাশকতা জিইয়ে রাখার প্রচেষ্টা চলছে। জুলাই মাসেই লখনৌ থেকে দুই আল কায়দা জঙ্গি ও তাদের এক শাগরেদকে ধরে পুলিশ। লখনৌ, কাশী, মথুরা, অযোধ্যায় হামলার ছক কষেছিল ওই জঙ্গিরা। মথুরা ও কাশীতে ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রও ছিল বলে অনুমান। জঙ্গিদের কাছ থেকে প্রেসার কুকার বোম সহ প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হয়েছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```