Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গি সন্দেহে কাশ্মীরে গ্রেফতার গবেষণারত ছাত্র, ফাঁস সন্ত্রাসবাদী তৈরির ছক

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের গ্রেফতার দুই ছাত্র। এবার এক গবেষণারত ছাত্রকে গ্রেফতার করল জম্মু এবং কাশ্মীরের পুলিশ (jammu and kashmir phD scholar arrested for terrorism)। এই গ্রেফতারির ফলে কাশ্মীরের কুলগামে একটি জঙ্গি প্রশিক্ষন দেওয়ার সংগঠন

জঙ্গি সন্দেহে কাশ্মীরে গ্রেফতার গবেষণারত ছাত্র, ফাঁস সন্ত্রাসবাদী তৈরির ছক

শেষ আপডেট: 27 July 2023 02:15

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের গ্রেফতার দুই ছাত্র। এবার এক গবেষণারত ছাত্রকে গ্রেফতার করল জম্মু এবং কাশ্মীরের পুলিশ (jammu and kashmir phD scholar arrested for terrorism)। এই গ্রেফতারির ফলে কাশ্মীরের কুলগামে একটি জঙ্গি প্রশিক্ষন দেওয়ার সংগঠন কার্যত ভেঙে দেওয়া গেছে, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

কাশ্মীরের কুলগামে দীর্ঘদিন ধরেই চলছিল এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ (jammu and kashmir phD scholar arrested for terrorism)।

জানা গেছে, ডক্টর সাবিল নামে এক ব্যক্তি তরুণদের জঙ্গি হয়ে উঠতে উৎসাহ দিতেন এই সংগঠনে। তাঁর সন্ধান দীর্ঘদিন ধরেই চালাচ্ছিল পুলিশ। আর সেই সূত্রেই সন্ধান মেলে এই সংগঠনের যারা স্থানীয় তরুণদের প্রাথমিক সুযোগ সুবিধার বদলে জঙ্গি প্রশিক্ষণের এই সংগঠনের ছাত্র হিসেবে নিযুক্ত করে নিত।

এই সংগঠনের পাশাপাশি সন্দেহজনক একটি গাড়িরও সন্ধান পেয়েছে জম্মু এবং কাশ্মীরের পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায় ওই গাড়িটি ব্যবহার করতেন ডক্টর রুবানি বসির নামে এক ব্যক্তি যিনি কুলগামের বাসিন্দা। তবে এই রুবানি বসির এবং ডক্টর সাবিল যে একই ব্যক্তি তা উঠে আসে জেরায়।

জানা গেছে, রুবানি বসির নামের এই ব্যক্তিই ডক্টর সাবিল ছদ্মনাম ব্যবহার করে চালাতেন জঙ্গি সংগঠনের কাজ। কাশ্মীরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন পিএইচডি স্কলার বা গবেষণারত ছাত্র হিসেবে নিজের পরিচয় দেন বসির ওরফে সাবিল। জানা গেছে, জঙ্গি সংগঠন চালানোর পাশাপাশি অধ্যাপনার কাজেও যোগ দেওয়ার পরিকল্পনা ছিল সাবিলের।

রামের স্রোতে বামের ভোটও ধুয়ে যাবে? পুজোর পর ঢেউ তোলার ছক দেখে এলেন শুভেন্দু, সুকান্ত


```