Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Mehbooba Mufti: মেহবুবাকে ফের গৃহবন্দি করল জম্মু-কাশ্মীর প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) ফের গৃহবন্দি (House arrest)করল স্থানীয় প্রশাসন। কাশ্মীরের (Jammu and Kashmir) বাড়িতেই রাখা হয়েছে তাঁকে। এর আগে ২০১৯- এ জম্মু ও কাশ্মীরের বিশেষ স

Mehbooba Mufti: মেহবুবাকে ফের গৃহবন্দি করল জম্মু-কাশ্মীর প্রশাসন

শেষ আপডেট: 12 April 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) ফের গৃহবন্দি (House arrest)করল স্থানীয় প্রশাসন। কাশ্মীরের (Jammu and Kashmir) বাড়িতেই রাখা হয়েছে তাঁকে।

এর আগে ২০১৯- এ জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় নরেন্দ্র মোদীর সরকার। তখন ওপর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহর পাশাপাশি মেহবুবাকেও গৃহবন্দি করে রেখেছিল প্রশাসন। তখন লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়।

এদিন মেহবুবা তাঁকে গৃহবন্দি করার খবর টুইটারে জানিয়ে বলেন, তিনি সফিয়ানে আক্রান্ত কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দেখা করতে যাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু প্রশাসন আটকে দেয়।

প্রশাসনের বক্তব্য, নিরাপত্তার কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যেতে দেওয়া হয়নি। বিরোধীদের অভিযোগ অবশ্য ভিন্ন। তারা বলছে, মোদী সরকার চায় না, বিরোধী দলগুলি রাজনৈতিক কার্যক্রমের সুযোগ পাক। সেই কারণেই যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বিরোধীদের গৃহবন্দি করে রেখে রাজ্যে বিধানসভার ভোটে করিয়ে নিতে চাইছে বিজেপি। যাতে তারা একক শক্তিতে ক্ষমতা দখল করতে পারে।

একই সঙ্গে দুটি বিষয়ে ডিগ্রি কোর্স করা যাবে, জানালেন ইউজিসি'র চেয়ারম্যান


```