Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দির তৈরির জন্য অন্যত্র পাঁচ একর জমি দিতে পারত সুপ্রিম কোর্ট, বলছেন জমিয়ত নেতা

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার বিতর্কিত ভূমির বদলে মন্দির তৈরির জন্য অন্য কোথাও হিন্দুদের জমি দিতে পারত সুপ্রিম কোর্ট। একটি ইংরেজি দৈনিককে একথা বলেছেন জমিয়ত-এ-উলেমা-এ-হিন্দের সভাপতি সৈয়দ আর্শাদ মাদানি। তিনি মনে করেন, প্রমাণ যা ছিল, রায় তার বিপরী

মন্দির তৈরির জন্য অন্যত্র পাঁচ একর জমি দিতে পারত সুপ্রিম কোর্ট, বলছেন জমিয়ত নেতা

শেষ আপডেট: 19 November 2019 08:41

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার বিতর্কিত ভূমির বদলে মন্দির তৈরির জন্য অন্য কোথাও হিন্দুদের জমি দিতে পারত সুপ্রিম কোর্ট। একটি ইংরেজি দৈনিককে একথা বলেছেন জমিয়ত-এ-উলেমা-এ-হিন্দের সভাপতি সৈয়দ আর্শাদ মাদানি। তিনি মনে করেন, প্রমাণ যা ছিল, রায় তার বিপরীত হয়েছে। অযোধ্যা মামলা পুনর্বিবেচনা করার জন্য আবেদন করবে জমিয়ত-এ-উলেমা-এ-হিন্দ, অযোধ্যা মামলায় তারাও অন্যতম পক্ষ ছিল। মাদানি বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে সব প্রমাণই ছিল বাঁদিকে আর রায় গেছে ডানদিকে। রায়ে স্বীকার করে নেওয়া হয়েছে যে ১৮৫৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ওখানে নমাজ পড়া হত, মেনে নেওয়া হয়েছে যে ১৯৩৪ সালে মসজিদের ক্ষতি করার জন্য হিন্দুদের জরিমানা করা হয়েছিল, ১৯৪৯ সালে ওখানে মূর্তি রাখাকে ভুল কাজ এবং ১৯৯২ সালে মসজিদ ভাঙাকে বেআইনি কাজ বলে বর্ণনা করা হয়েছে।” তিনি জানান যে সুপ্রিম কোর্ট এ কথা বলেনি যে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল। তিনি বলেন, “যদি সেটাই হয়ে থাকত তবে আমরা দাবি করতাম না, যারা মসজিদ ধ্বংস করল তারাই ওখানে মন্দির তৈরির জন্য জমি পেল।” তিনি মনে করেন, যা প্রমাণ ছিল তাতে “মন্দির গড়ার জন্য হিন্দুদের অন্য কোথাও পাঁচ একর জমি পাওয়া উচিত ছিল যদিও সুপ্রিম কোর্ট ঠিক উল্টোটাই করেছে।” তিনি জানান, মন্দির ধ্বংস করে মসজিদ গড়লে ইসলামে তাকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট সে কথা বলেওনি, তা হলে কী ভাবে জমিটা হিন্দুদের হাতে তুলে দেওয়া হল?” ১৪২ ধারা অনুযায়ী তাঁরা আবেদন করবেন বলে জানিয়েছেন মাদানি। তবে তিনি মনে করেন যে তাঁদের এই আবেদনে কোনও লাভ হবে না। কারণটা নিজেই ব্যাখ্যা করেছেন, “সংবিধানে ১৪২ ধারা খুবই নির্দিষ্ট, তাতে জনস্বার্থের কথা স্পষ্ট ভাবে বলা রয়েছে। তবে এক্ষেত্রে সেই যুক্তি খাটবে না কারণ বিচার আমরা পাইনি।” পরে তিনি বলেন, “সমস্ত প্রমাণ আমাদের পক্ষে থাকলেও আমরা বিচার পাইনি, তাই রায় পুনর্বিবেচনা করা হলে তা আমাদের পক্ষে আসবে, এমন কথা কী করে ভাবব? তা সত্ত্বেও, রায় পুনর্বিবেচনা করার আবেদন করা আমাদের আইনি অধিকার। তাই ওই জমির জন্য আমাদের পক্ষে যতটা যাওয়া সম্ভব ততটাই যাব।”

```