Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সহকর্মীরা দুর্নীতিগ্রস্ত! প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়লেন পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। কখনও ঘুষ নেওয়ার অভিযোগ, কখনও শাসক দলের তাঁবেদারি, কিংবা অযথা উত্যক্ত করা- দুঁদে পুলিশকর্তা থেকে শুরু করে সাধারণ কনস্টেবল-দুর্নীতির তালিকা থেকে বাদ নেই কেউই। দুর্নীতিগ্রস্ত

সহকর্মীরা দুর্নীতিগ্রস্ত! প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়লেন পুলিশকর্মী

শেষ আপডেট: 23 July 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। কখনও ঘুষ নেওয়ার অভিযোগ, কখনও শাসক দলের তাঁবেদারি, কিংবা অযথা উত্যক্ত করা- দুঁদে পুলিশকর্তা থেকে শুরু করে সাধারণ কনস্টেবল-দুর্নীতির তালিকা থেকে বাদ নেই কেউই। দুর্নীতিগ্রস্ত (corruption) সেই সব পুলিশ কর্মীদের বিরুদ্ধে এবার প্রতিবাদে পথে নামলেন আর এক পুলিশকর্মী। শুধু পথে নামলেন বললে ভুল হবে, রাস্তায় রীতিমতো শুয়ে পড়লেন তিনি (cop lies down on road)।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরের পাঠানকোট হাইওয়েতে (Punjab Police)। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে, যেখানে একজন হোমগার্ডকে রাস্তায় শুয়ে থাকতে দেখা গেছে। শুধু শুয়েই থাকেননি তিনি, দুর্নীতিপরায়ণ সহকর্মীদের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। তাঁকে বলতে শোনা গেছে, 'আমি রোজ চোর ধরি আর আমার থানার অন্য পুলিশরা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়।'

সূত্রের খবর, দিন কয়েক আগে একজন অপরাধীকে হাতেনাতে পাকড়াও করে ভোগপুর থানায় ধরে এনেছিলেন তিনি। কিন্তু থানার অন্যান্যরা কিছুক্ষণের মধ্যেই ওই যুবককে ছেড়ে দেয়।

এতেই খেপে গিয়ে কর্তব্যরত অবস্থাতেই প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়েন ওই হোমগার্ড। (cop lies down on road)

এ বিষয়ে ভোগপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখজিৎ সিংয়ের বক্তব্য, ওই হোম গার্ড এক যুবককে থানায় ধরে এনেছিলেন ঠিকই। কিন্তু অভিযুক্ত যুবক জামিনের আবেদন করার আদালত সেই আবেদন মঞ্জুর করে। তারপরেই ছেড়ে দেওয়া হয় তাকে।

সূত্রের খবর, দিনেদুপুরে ওই পুলিশকর্মী রাস্তায় শুয়ে থাকার কারণে পাঠানকোট হাইওয়েতে রীতিমতো যানজট সৃষ্টি হয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অন্যান্য পুলিশ কর্মীরা ওই হোমগার্ডকে বারবার উঠে পড়তে অনুরোধ করছেন। এমনকী, কেউ কেউ তাঁকে লাথি মেরেও রাস্তা থেকে ওঠানোর চেষ্টা করছেন, দেখা গেছে। যদিও লাথি মারার অভিযোগ অস্বীকার করেছেন ইন্সপেক্টর সুখজিৎ সিং।

অন্ধকারে অভিসার! প্রেমিকের সঙ্গে দেখা করতে গ্রামে লোডশেডিং করে দিলেন তরুণী


```