Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈশ্বরের প্রসাদের বাদাম খেয়ে ফেলেছিল দলিত নাবালক! গাছে বেঁধে 'শাস্তি' দিলেন পুরোহিত

দ্য ওয়াল ব্যুরো: জাতপাতের ভেদাভেদের কারণে দলিত (Dalit) জাতির ছেলে-মেয়েদের বারবার তথাকথিত উচ্চবর্ণের ব্যক্তিদের হাতে নানাভাবে অত্যাচারিত হতে হয়। মানসিক নির্যাতন তো বটেই শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়। সমাজে মেলামেশা থেকে খাওয়াদাওয়া

ঈশ্বরের প্রসাদের বাদাম খেয়ে ফেলেছিল দলিত নাবালক! গাছে বেঁধে 'শাস্তি' দিলেন পুরোহিত

শেষ আপডেট: 10 September 2022 18:20

দ্য ওয়াল ব্যুরো: জাতপাতের ভেদাভেদের কারণে দলিত (Dalit) জাতির ছেলে-মেয়েদের বারবার তথাকথিত উচ্চবর্ণের ব্যক্তিদের হাতে নানাভাবে অত্যাচারিত হতে হয়। মানসিক নির্যাতন তো বটেই শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়। সমাজে মেলামেশা থেকে খাওয়াদাওয়া সবকিছুর মধ্যেই এক অদৃশ্য পর্দা রয়েছে। তবে এবারের ঘটনা একটু অন্যরকম। ভগবানকে দেওয়া বাদাম খেয়ে ফেলেছিল বছর এগারোর এক বালক। যা দেখে রীতিমতো রেগে যান মন্দিরের পুরোহিত। রাগের চোটে ওই নাবালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল ওই পুরোহিতের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সাগর জেলার একটি মন্দিরে ঠাকুরের প্রসাদে বাদাম দেওয়া হয়। সেই বাদামই এক মুঠো খেলে ফেলে স্থানীয় এক দলিত ছেলে। অভিযোগ, তা দেখতে পেয়েই রাকেশ জৈন নামে মন্দিরের পুরোহিত প্রথমে তীব্র ভর্ৎসনা করে, পরে গাছে বেঁধে মারধর করে।

গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, একটি গাছে বাঁধা আছে বাচ্চাটি। সমানে কেঁদে চলেছে সে। সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিতকে বারবার ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানাচ্ছে। কিন্তু সেই কথায় কর্ণপাত করছেন না রাকেশ।

https://twitter.com/ambedkariteIND/status/1568485168931041280

পরে ছেলের মুখে জানতে পেরে 'অভিযুক্ত' পুরোহিতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের ওই নাবালকের পরিবার। তাদের আরও অভিযোগ, আদৌ বাদাম খাওয়ার জন্য মারধর করা হয়নি। নীচু জাত বলেই এই অত্যাচার করা হয়েছে। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাহুল গান্ধীর সঙ্গে ‘বিতর্কিত’ পাদ্রির বৈঠক! নতুন ‘অস্ত্র’ নিয়ে ময়দানে বিজেপি


```