Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ডাক্তারি পড়তে পড়তে খুনের দায়ে জেলে, বেরিয়ে এমবিবিএস পাশ করে ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকের কালবুর্গি অঞ্চলের আফজলপুরার বাসিন্দা সুভাষ পাতিল ১৯৯৭ সালে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০০২ সালে তিনি খুনের মামলায় বন্দি হন। জেল থেকে ছাড়া পেয়েছেন ২০১৬ সালে। তারপর ফের এমবিবিএস পাশ করে ডাক্তার হয়েছেন। বন্দি থ

ডাক্তারি পড়তে পড়তে খুনের দায়ে জেলে, বেরিয়ে এমবিবিএস পাশ করে ডাক্তার

শেষ আপডেট: 15 February 2020 09:34

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকের কালবুর্গি অঞ্চলের আফজলপুরার বাসিন্দা সুভাষ পাতিল ১৯৯৭ সালে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০০২ সালে তিনি খুনের মামলায় বন্দি হন। জেল থেকে ছাড়া পেয়েছেন ২০১৬ সালে। তারপর ফের এমবিবিএস পাশ করে ডাক্তার হয়েছেন। বন্দি থাকা অবস্থায় ১৪ বছর তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন যাতে, ডাক্তারি যতদূর পড়া হয়েছিল, তা ভুলে না যান। ৪০ বছর বয়সী সুভাষ জানিয়েছেন, “আমি জেলের ওপিডিতে কাজ করতাম। গুড কন্ডাক্টের জন্য ২০১৬ সালে আমি ছাড়া পাই। এমবিবিএস কোর্স শেষ করেছি ২০১৯ সালে।” চলতি মাসের শুরুতে তিনি এক বছরের ইনটার্নশিপ শেষ করেছেন। পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে সুভাষ দোষী সাব্যস্ত হন। কিন্তু জেলেও তিনি ডাক্তার হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। ছাড়া পাওয়ার পরে ফের এমবিবিএস কোর্সে ভর্তি হন।

```