Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কারাবন্দি চিন্ময়কৃষ্ণ আবারও গ্রেফতার! জামিন মঞ্জুরের পর অন্য মামলায় 'শোন অ্যারেস্ট'

গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দু জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খান। 

কারাবন্দি চিন্ময়কৃষ্ণ আবারও গ্রেফতার! জামিন মঞ্জুরের পর অন্য মামলায় 'শোন অ্যারেস্ট'

চিন্ময়কৃষ্ণ দাস

শেষ আপডেট: 5 May 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার দুপুরে জামিন পেয়েছিলেন বাংলাদেশ হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক সাধু চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। সাড়ে তিন ঘণ্টার মধ্যে বাংলাদেশ হাইকোর্টের (Bangladesh High Court) আপিল বিভাগ জামিনের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল। ফলে চট্টগ্রাম জেলেই থাকতে হচ্ছে চিন্ময়কৃষ্ণকে। এমন পরিস্থিতিতেই আবারও গ্রেফতার করা হল তাঁকে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে।

গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দু জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খান। 

উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করায় বিএনপি ওই নেতাকে বহিষ্কার করলেও মামলা বহাল থাকে। সরকারপক্ষ বারে বারে জামিনের আবেদনের বিরোধিতা করায় অসন্তোষ দেখা দেয় সংখ্যালঘুদের মধ্যে। একজন সাধুকে কেন জামিন না দিয়ে জেলে আটকে রাখা হয়েছে বাংলাদেশ সরকারকে সে ব্যাপারে জবাবদিহি করতে বলেছিল।

  

গত বুধবার হাইকোর্ট সরকারি রিপোর্টের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করে। কিন্তু সাড়ে তিন ঘণ্টার মাথায় জামিনের আদেশে স্থগিতাদেশ জারি করে আপিল বিভাগ। আপাতত তিনি কারাবন্দি।

গত বছরের নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতচত্বরে অশান্তি ছড়ায়। সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালতচত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে।

সেই ঘটনাতেই এ বার চিন্ময়কৃষ্ণকে আবার গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনই সোমবার চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ মঞ্জুর করেন এবং 'শোন অ্যারেস্ট'-এর নির্দেশ দিয়েছেন তিনি।


```