
শেষ আপডেট: 14 March 2023 12:16
দ্য ওয়াল ব্যুরো: বিমানে(plane) সিগারেট খাওয়ার জন্য মাঝআকাশে হুলস্থুল পড়ে গিয়েছিল কয়েকদিন আগে। এয়ার ইন্ডিয়ার বিমানে ১১ মার্চ লন্ডন থেকে মুম্বইতে আসছিলেন এক যুবক। মাঝ আকাশে ধূমপান করার(smoking case) অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়। এবার আদালতে জামিনের(Bail) ২৫,০০০ হাজার টাকা দিতে অস্বীকার করলেন অভিযুক্ত। জানালেন, তিনি জেলে (Jail)যেতেও রাজি কিন্তু জামিনের জন্য এক টাকাও দেবেন না। কারণ নেট ঘেঁটে তিনি দেখেছেন, জরিমানা হওয়ার কথা ২৫০ টাকা। এত টাকা খামোকা তিনি দেবেন কেন!
ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই অনুযায়ী, জামিন পেতে গেলে তাকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা জানায় আদালত। এরপর তিনি বেঁকে বসেন। এমনকী আদালতে বিচারকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান । আপাতত, আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।
মুম্বাই পুলিশ জানিয়েছেন, উড়ান চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। বিমানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, তা সত্ত্বেও তিনি সে কাজ করেছেন এবং বিমানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, ৩৭ বছর বয়সি ওই ব্যক্তি গত ১১ মার্চ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে লন্ডন থেকে মুম্বইতে আসছিলেন। বিমান মাঝ আকাশে থাকাকালীন ওয়াশরুমে গিয়ে ধূমপান করেন সেই যুবক। এরপরেই ওই যুবককে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন বিমানকর্মীরা। সিগারেটটি ফেলে দেওয়া হলে বিমানকর্মীদের সঙ্গেই অভব্য আচরণ করতে শুরু করেন ওই যাত্রী। কারও কোনও কথা না শুনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। পরে তাঁকে সিটের সঙ্গে বেঁধে রাখেন বিমানকর্মীরা। বিমান মুম্বই পৌঁছলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কফির কাপে গুনতে হবে চড়া দাম! বড় সমস্যা ডেকে এনেছে গ্লোবাল ওয়ার্মিং