Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jahangirpuri: বুলডোজারে গুঁড়িয়ে যাচ্ছে জাহাঙ্গিরপুরী, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও চলছে উচ্ছেদ অভিযান

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণে ছেয়ে গেছে দিল্লির জাহাঙ্গিরপুরী (Jahangirpuri) এলাকা। সেইসঙ্গেই গড়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আখড়া। তাই এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর দিল্লি পুরনিগম। তবে বুলডোজার-সহযোগে ভাঙাভাঙি শুরু হওয়ার এক ঘণ

Jahangirpuri: বুলডোজারে গুঁড়িয়ে যাচ্ছে জাহাঙ্গিরপুরী, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও চলছে উচ্ছেদ অভিযান

শেষ আপডেট: 20 April 2022 07:21

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণে ছেয়ে গেছে দিল্লির জাহাঙ্গিরপুরী (Jahangirpuri) এলাকা। সেইসঙ্গেই গড়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আখড়া। তাই এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর দিল্লি পুরনিগম। তবে বুলডোজার-সহযোগে ভাঙাভাঙি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয় অবিলম্বে অভিযান বন্ধ করতে। যদিও তাতেও থামেনি অভিযান। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে কার্যত অমান্য করেই চলছে বুলডোজারের তাণ্ডব।

https://twitter.com/Sreya_Chattrjee/status/1516645349418545154

সমস্যার সূত্রপাত গত সপ্তাহে, হনুমান জয়ন্তীর দিন। হনুমান জয়ন্তীর একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল শোরগোল (Jahangirpuri Violence) হয়। শোভযাত্রায় ইটবৃষ্টির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছিলই এলাকায়।

উত্তেজনার আবহেই বিজেপি পরিচালিত উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছিল, আজ, যে বুধবার একটি উচ্ছেদ অভিযান চলবে এই জাহাঙ্গিরপুরীতে।

বস্তুত, বেআইনি ভাবে সরকারি জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ জানিয়ে পুরসভাকে চিঠি দিয়েছিল দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা। চিঠি পাওয়ার পরে, সেই নির্মাণকারীদের হটাতেই এই অভিযান। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার রাত থেকেই হাজারখানেক পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। ড্রোনে করে নজরদারিও চালায় পুলিশ।

তার পরেও এদিন সকাল থেকেই শুরু হয় চরম উত্তেজনা। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একের পর এক ঠেলাগাড়ি, ছোট দোকান এমনকি বস্তির ঘরবাড়ি-- একের পর এক সব ভাঙা হয় বুলডোজার চালিয়ে। স্থানীয় বাসিন্দারা প্রতিরোধের চেষ্টা করলেও সফল হননি।

দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইনি নির্মাণকারীদের হঠাতে অভিযান শুরু করেছিল উত্তর দিল্লি পুরনিগম। (PTI)

এ দিনই এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়৷ উচ্ছেদের বিরুদ্ধে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে, কপিল সিব্বল, পাভ সুরেন্দ্রনাথ এবং প্রশান্ত ভূষণ। তাঁদের বক্তব্য শুনে, উচ্ছেদ অভিযান চলাকালীনই তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

আইনজীবী দুষ্মন্ত দাভে সওয়াল করার সময়ে আদালতে বলেন, ‘ইতিমধ্যেই দাঙ্গায় ক্ষতিগ্রস্ত জাহাঙ্গিরপুরী। সেকানে এটা সম্পূর্ণ বেআইনি একটা ধ্বংসযজ্ঞ। কাউকে কোনও নোটিস দেওয়া হয়নি। কারও কথাও শোনা হয়নি। আমরা এই অভিযান বন্ধের আবেদন করছি।’ এর পরেই প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘ঠিক আছে, আমরা উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিচ্ছি। আগামিকাল শুনানি হবে।’

তবে এই নির্দেশের পরেও চলতেই থাকে বুলডোজার। অভিযোগ, উচ্ছেদ অভিযান থামানো হয়নি। যদিও কিছু পরে উত্তর দিল্লির পুরনিগমের তরফে মেয়র রাজা ইকবাল জানান, সুপ্রিম কোর্টের অর্ডার এখনও এসে পৌঁছয়নি তাঁদের কাছে। তা সত্ত্বেও তাঁরা শিগগিরিই থামাচ্ছেন এই উচ্ছেদ অভিযান।

হলদিয়ায় বিশাল বাড়ি, সোনাদানায় মোড়া সংসার! দিল্লি হিংসায় অভিযুক্ত আনসারের উত্থান চমকপ্রদ


```