Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি দাঁড়িয়েছি বিজেপির বুলডোজারের সামনে, তুমি লড়েছ তৃণমূলের বুলডোজারের সামনে: সায়রাকে বৃন্দা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লির উপকণ্ঠে (Jahangirpuri) উচ্ছেদ রুখতে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট (Brinda Karat)। ৭৪ বয়সি বৃন্দার অমন অকুতোভয় মনোভাবকে কুর্নিশ জানিয়েছিলেন অনেকেই। বৃহস্পতিবার সন্ধ্যায় স

আমি দাঁড়িয়েছি বিজেপির বুলডোজারের সামনে, তুমি লড়েছ তৃণমূলের বুলডোজারের সামনে: সায়রাকে বৃন্দা

শেষ আপডেট: 21 April 2022 17:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লির উপকণ্ঠে (Jahangirpuri) উচ্ছেদ রুখতে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট (Brinda Karat)। ৭৪ বয়সি বৃন্দার অমন অকুতোভয় মনোভাবকে কুর্নিশ জানিয়েছিলেন অনেকেই। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ফেসবুক পেজে সাক্ষাৎকার দিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট। আর তাঁর সেই সাক্ষাৎকার নিলেন বালিগঞ্জের উপনির্বাচনে বামেদের অক্সিজেন জোগানো সায়রা শাহ হালিম। সাক্ষাৎকারের শুরুতে বৃন্দার নায়কোচিত ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় সায়রারর গলায়। আর সাক্ষাৎকার শেষে সায়রা একেবারে চুপ। ওদিক থেকে বৃন্দা বলে চললেন, উপনির্বাচনে তাঁর লড়াইয়ের কথা।

এদিন বৃন্দা বলেন, "আমি কোনও নায়কোচিত ভূমিকা নিইনি। সংখ্যালঘুদের ওপর বুলডোজার চলছিল। কমিউনিস্ট হিসেবে সেখানে পৌঁছে রুখে দেওয়াই আমার কর্তব্য ছিল। আমি সেটাই করেছি মাত্র। দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের টার্গেট করে বুলডোজার চালাচ্ছে বিজেপি এবং সঙ্ঘ পরিবার। প্রতিদিন এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে।"

সায়রার লড়াইয়ের প্রশংসা করে বৃন্দা বলেন, "নির্বাচনে তুমি যে লড়াই লড়েছে, কলকাতার পার্টি যে লড়াই লড়েছে তা আমাদের অনুপ্রেরণা। ওটা ছিল তৃণমূলের বুলডোজার। ওদের পেশী শক্তি, অর্থ শক্তির বিরুদ্ধে তোমার লড়াইকে স্যালুট জানাই। তোমার বিরুদ্ধে কত কুৎসা হয়েছে, তাও তুমি থেমে যাওনি।"

বৃন্দা আরও বলেন, জাহাঙ্গীরপুরীতে বাঙালি মুসলিমদের বসবাস। হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষেরা এখানে থাকেন। হনুমান জয়ন্তীতে ওখানে পরিকল্পনা করে সংঘর্ষ বাঁধানো হয়েছিল বলে বৃন্দার অভিযোগ। তিনি বলেন, "সংখ্যালঘুদের বাড়িঘর, রমজান মাসে মসজিদ ভাঙবে বলেই ওই ঘটনা ঘটিয়েছিল। দিল্লির পুলিশ তো অমিত শাহের নিয়ন্ত্রণে। তাঁরা কী করছিল?"

সিপিএমের এই পলিটব্যুরোর সদস্যের কথায়, গত ৪০-৪৫ বছর ধরে জাহাঙ্গীরপুরীতে (Jahangirpuri) বাঙালি সংখ্যালঘুরা বসবাস করছেন। কখনও কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

এমনিতে সায়রা সিপিএমের পার্টি সদস্য নন। অনেকে বলেন, কাঠামোর বাইরের লোককে সিপিএম উপর উপর ভাল বললেও আসল গুরুত্ব দেয় না। গঠনতন্ত্র-কর্মসূচির প্যাঁচপয়জার তুলে ধরে। কিন্তু সায়রাকে শুধু প্রার্থী করাই নয়। তাঁর মুখকে সামনের সারিতেই রাখতে চাইছে বাংলা সিপিএম। অনেকের বক্তব্য, এদিনের সাক্ষাত্‍কার থেকে স্পষ্ট, নতুন আলিমুদ্দিন স্ট্রিট পার্টির মধ্যেকার গতে বাঁধা ধারণাও ভাঙতে চাইছে।

এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড রাজপথে


```