Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

লন্ডনে পুরীর মন্দির! জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহে সেজে উঠছে টেমসের তীর

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের সুউচ্চ চূড়া, ভিতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। তবে পাশে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি নয়, রয়েছে টেমস নদীর শান্ত স্রোত (London)! ব্যাপার খুব একটা জটিল নয়। ওড়িশার পুরীর মন্দিরের ধাঁচে এবার মন্দির তৈরি হচ্ছে বিলে

লন্ডনে পুরীর মন্দির! জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহে সেজে উঠছে টেমসের তীর

শেষ আপডেট: 7 November 2021 02:48

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের সুউচ্চ চূড়া, ভিতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। তবে পাশে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি নয়, রয়েছে টেমস নদীর শান্ত স্রোত (London)! ব্যাপার খুব একটা জটিল নয়। ওড়িশার পুরীর মন্দিরের ধাঁচে এবার মন্দির তৈরি হচ্ছে বিলেতে। একেবারে লন্ডনে অধিষ্ঠিত হবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথ সোসাইটি ইউকে-র উদ্যোগে এই মন্দির তৈরি হচ্ছে। কাজ শেষ হলে এটি হবে ইউরোপের সবচেয়ে বড় জগন্নাথ মন্দির, তেমনটাই মত উদ্যোক্তাদের। জানা গেছে, লন্ডনের এই জগন্নাথ মন্দির তৈরির জন্য ২০২৪ সালের টার্গেট নেওয়া হয়েছে। ২০২৪ সালেই হবে মন্দির প্রতিষ্ঠা। তার আগে এখন থেকে শুরু হয়েছে আয়োজন। পুরী থেকে নিমগাছের কাঠ নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে, তা দিয়েই শুরু হয়ে গেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরির কাজ। লন্ডনের জগন্নাথ সোসাইটির কোষাধ্যক্ষ ভক্তবত্‍সল পাণ্ডা বলেছেন, এই মন্দির হবে সবুজে ঘেরা। এখানে শুধু জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরই থাকবে না, থাকবে তাঁদের মাসির বাড়ি, তুলসী বন। অন্যান্য মদিরও থাকবে মূল মন্দিরকে ঘিরে। পুরীর ধাঁচে রথযাত্রাও হবে লন্ডনে, জানিয়েছেন তিনি। ২০২২ সালে এই মন্দিরের জন্য ২০ থেকে ৪০ একর জমি নেওয়া হবে। চলছে তার তহবিল সংগ্রহের কাজ। এই কর্মদ্যোগে সামিল হয়েছেন লন্ডনে প্রবাসী ভারতীয়রা। আপাতত লন্ডনের সাউথহলে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে চলছে নিত্যপুজো। বিলেতে বসে দেশের মন্দিরের স্বাদ পাবেন ভেবে জগন্নাথ মন্দির নিয়ে উৎসাহিত প্রবাসীরাও।

```