Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের কাকাকে খুনের অভিযোগ, অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে তাঁর খুড়তুতো বোন

দ্য ওয়াল ব্যুরো : গত বছর মার্চ মাসে খুন হন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির কাকা ওয়াই এস বিবেকানন্দ রেড্ডি। তিনি নিজেও একসময় সাংসদ ছিলেন। অন্ধ্রে বিধানসভা ভোটের কিছুদিন আগে কাডাপ্পায় নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া য

নিজের কাকাকে খুনের অভিযোগ, অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে তাঁর খুড়তুতো বোন

শেষ আপডেট: 29 January 2020 10:42

দ্য ওয়াল ব্যুরো : গত বছর মার্চ মাসে খুন হন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির কাকা ওয়াই এস বিবেকানন্দ রেড্ডি। তিনি নিজেও একসময় সাংসদ ছিলেন। অন্ধ্রে বিধানসভা ভোটের কিছুদিন আগে কাডাপ্পায় নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখনই তাঁর মেয়ে সুনীতা নাররেড্ডি প্রকাশ্যে বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী ও আরও কয়েকজনকে খুনি বলে সন্দেহ করেন। এবার সুনীতা হাইকোর্টে একই অভিযোগ জানিয়েছেন। এতে অস্বস্তিতে পড়েছেন জগন। হাইকোর্টে সুনীতা পিটিশন করে বলেছেন, জগন বাদে তিনি আরও দু’জনকে সন্দেহ করেন। একজন তাঁরই খুড়তুতো ভাই তথা কাডাপ্পার সাংসদ ওয়াই এস অবিনাশ রেড্ডি। অপরজন তাঁর বাবা ওয়াই এস ভাস্কর রেড্ডি। বিবেকানন্দ রেড্ডির মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম (সিট) গঠিত হয়। সুনীতা তাতেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, জগন ক্ষমতায় আসার পরে কেন সিবিআইকে তদন্তের দায়িত্ব দিলেন না? বিবেকানন্দ যখন মারা যান, তখন জগন ছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেছিলেন, রাজ্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া উচিত নয়। তাদের ওপরে ভরসা করা যায় না। তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। সুনীতা প্রশ্ন তোলেন, তাঁর বাবার মৃত্যুর তদন্তে দ্বিতীয়বার সিট গঠিত হল কেন। আগে স্থির হয়েছিল, সিটের দায়িত্বে থাকবেন এডিজি পদমর্যাদার কোনও পুলিশ অফিসার। এখন একজন পুলিশ সুপারকে দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন? ৬৮ বছর বয়সী বিবেকানন্দ রেড্ডি কাডাপ্পায় নির্বাচনী প্রচারে যাবেন বলে স্থির করেছিলেন। তার কয়েক ঘণ্টা আগে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হানা দেয়। তাঁকে খুন করে। জগন অভিযোগ করেছিলেন, এই খুনের পিছনে আছে তেলুগু দেশম।

```