Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jagan Mohan Reddy: গৌতম আদানি অথবা তাঁর স্ত্রী প্রীতিকে রাজ্যসভায় পাঠাতে চান জগন, চাইছে বিজেপিও

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুন অন্ধ্রপ্রদেশে রাজ্যসভার চারটি আসনের নির্বাচন হওয়ার কথা। অঙ্কের হিসাবে চারটি আসনই জিতবে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস। দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy) একটি আসনে প্রার্থী করতে চা

Jagan Mohan Reddy: গৌতম আদানি অথবা তাঁর স্ত্রী প্রীতিকে রাজ্যসভায় পাঠাতে চান জগন, চাইছে বিজেপিও

শেষ আপডেট: 14 May 2022 13:03

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুন অন্ধ্রপ্রদেশে রাজ্যসভার চারটি আসনের নির্বাচন হওয়ার কথা। অঙ্কের হিসাবে চারটি আসনই জিতবে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস। দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy) একটি আসনে প্রার্থী করতে চাইছেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে (Gautam Adani)। গৌতম কোনও কারণে রাজি না হলে তাঁর স্ত্রী ড. প্রীতি আদানির কথাও ভেবে রেখেছেন তিনি।

আরও পড়ুন: দলের ৫০ শতাংশ পদে থাকবেন পশ্চাৎপদ শ্রেণির মানুষ, সিদ্ধান্ত কংগ্রেসের চিন্তন বৈঠকে

তবে, এবারই প্রথম নয়। এর আগে অন্ধ্রপ্রদেশ থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র গ্রুপ প্রেসিডেন্ট পরিমল নিথওয়ানিকে রাজ্যসভায় পাঠিয়েছেন জগন (Jagan Mohan Reddy)। জগনের ইচ্ছার বিষয়ে আদানিদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তাৎপর্যপূর্ণ হল, অন্ধ্রপ্রদেশের শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখে জগন (Jagan Mohan Reddy) এই সিদ্ধান্ত নিলেও জানা যাচ্ছে এর পিছনে বিজেপিরও হাত আছে। কেন্দ্রের শাসক দলও আদানিকে রাজ্যসভায় চাইছে। কিন্তু বিজেপি শাসিত কোনও রাজ্য থেকে কেন এই শিল্পপতিকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে না, তা স্পষ্ট নয়।

অনেকের অনুমান আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হওয়াতেই বিজেপির টিকিটে তাঁকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে না। বিরোধীরা কথায় কথায় অভিযোগ করে থাকে, মোদীর শাসনে রিলায়েন্সের মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের গৌতম আদানির মতো জনা দশ শিল্প গোষ্ঠী সবচেয়ে সুবিধাভোগী।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু’বার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একবার জগনের একান্তে কথা হয়েছে। সেই বৈঠকেই আদানি গ্রুপের কর্ণধারকে অন্ধ্রপ্রদেশ থেকে প্রার্থী করার বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

এমনিতে রাজ্যগুলির মধ্যে রিলায়েন্সের পাশাপাশি আদানি গ্রুপকে নিয়েও কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে। প্রথম সারির সব রাজ্যই তাদের রাজ্যে বিনিয়োগ চেয়ে আদানি গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে সচেষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই শিল্পপতির সঙ্গে সাম্প্রতিক অতীতে একাধিকবার বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আদানিই ছিলেন মধ্যমণি। বাংলায় ১০ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

তবে আদানি গ্রুপের বড় বিনিয়োগ আছে অন্ধ্রপ্রদেশে। সেখানে বন্দর সংক্রান্ত একাধিক প্রকল্প মিলিয়ে প্রায় এক লাখ কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ। মনে করা হচ্ছে, ভবিষ্যৎ বিনিয়োগের রাস্তা খোলা রাখতেই জগন গৌতম আদানি অথবা তাঁর স্ত্রীকে নিজের রাজ্য থেকে রাজ্যসভায় পাঠাতে চাইছেন।


```