BREAKING: যাদবপুরে অনির্দিষ্টকালীন অনশন শুরু পড়ুয়াদের
দ্য ওয়াল ব্যুরো: অনির্দিষ্টকালীন অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দাবি একটাই। প্রবেশিকা চাই।
শুক্রবার রাতের এই সিদ্ধান্তের পরে আরও উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি।
কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহাল রাখার দাবিতে
শেষ আপডেট: 6 July 2018 18:35
দ্য ওয়াল ব্যুরো: অনির্দিষ্টকালীন অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দাবি একটাই। প্রবেশিকা চাই।
শুক্রবার রাতের এই সিদ্ধান্তের পরে আরও উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি।
কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহাল রাখার দাবিতে গত কয়েক দিন ধরেই চলছিল বিক্ষোভ অবস্থান। কিন্তু দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তে অনড় ছিলেন কর্তৃপক্ষ। ৩১ ঘণ্টা আটকে থাকার পরে বৃহস্পতিবার মধ্যরাতে বেরিয়ে যান উপাচার্য সুরঞ্জন দাস।
শুক্রবার সকালেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। এর পরে তাঁরা যান রাজভবনে। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে বৈঠক হয় শিক্ষামন্ত্রী ও উপাচার্যের।
শনিবার কর্মসমিতির বৈঠকের দাবি জানান পড়ুয়ারা। এ-ও বলেন, বৈঠক না হলে অনশনে বসবেন তাঁরা। শুক্রবার রাত পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও ইতিবাচক প্রত্যুত্তর না পাওয়ায় শুরু হয় অনির্দিষ্টকালের জন্য অনশন।

পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ও আর্টস ফ্যাকাল্টির ২০ জন পড়ুয়া অনশন শুরু করেছেন রাত ১১টা নাগাদ।
কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি এই নিয়ে।