Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যাদবপুর-কাণ্ডে ছাত্রমৃত্যুর দিন পরপর চারবার জিবি মিটিং, সকলকে একই বয়ান শিখিয়ে দেওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ টু ব্লকে তিনতলা থেকে পড়ে যায় বাংলা প্রথম বর্ষের ছাত্র (Jadavpur University student death)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরের দিন সকালে মৃত্যু হয় তার। জানা যাচ্ছে, মৃত্যুর প

যাদবপুর-কাণ্ডে ছাত্রমৃত্যুর দিন পরপর চারবার জিবি মিটিং, সকলকে একই বয়ান শিখিয়ে দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 16 August 2023 11:34

দ্য ওয়াল ব্যুরো: বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ টু ব্লকে তিনতলা থেকে পড়ে যায় বাংলা প্রথম বর্ষের ছাত্র (Jadavpur University student death)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরের দিন সকালে মৃত্যু হয় তার। জানা যাচ্ছে, মৃত্যুর পরে একবার বা দু'বার নয়, পরপর চারবার জেনারেল বডি বৈঠক (জিবি মিটিং) করা হয় হস্টেলে। সূত্রের খবর, এই ঘটনা নিয়ে পুলিশকে কী বয়ান দেওয়া হবে, তাই নিয়েই আলোচনা হয় প্রাক্তনীদের নেতৃত্বে।

বৃহস্পতিবার সকালে ছাত্র মৃত্যুর পরে শুক্রবার, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে রুজু হয় খুনের মামলা। তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় হস্টেলের পড়ুয়াদের। এই যে মাঝের সময়টা, অর্থাৎ গোটা বৃহস্পতিবার দিন এবং রাত-- এই সময়েই হস্টেলে চার বার জিবি মিটিং হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই বৃহস্পতিবারই বেশ কয়েকজন তড়িঘড়ি হস্টেল ছেড়ে চলে যান, হস্টেলে কমে যায় আবাসিকদের সংখ্যা। এর পর শুক্রবার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে যে আবাসিকরা ছিলেন, তাঁরা অনেকেই এমনই একইরকম বয়ান দিতে থাকেন। সূত্রের খবর, বেশিরভাগই বলতে থাকেন, হস্টেলে ছিলেন না, ঢোকার সময়ে দেখেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জখম পড়ুয়াকে। পরপর একথা শুনে তদন্তকারীদের সন্দেহ হয়, বাঁধা গতে শেখানো বুলি বলছেন সকলে।

যাদবপুর কাণ্ডে আজ, বুধবার আরও ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর জেরার পরে গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে তিনজনই প্রাক্তন ছাত্র। এই নিয়ে এখনও অবধি মোট ৯ জন পুলিশের হাতে ধরা পড়লেন (Jadavpur Student Death)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহম্মদ আরিফ, আসিফ আফজল আনসারি, অঙ্কন সরকার, অসিত সর্দার, সপ্তক কামিল্যা এবং সুমন নস্কর। ধৃত মহম্মদ আরিফ জম্মুর বাসিন্দা যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া, আসিফ আফজল আনসারি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার যাদবপুরের সংস্কৃতের প্রাক্তন ছাত্র, সপ্তক কামিল্যা এবং সুমন নস্করও যাদবপুরের প্রাক্তনী।

যাদবপুর কাণ্ড: রেজিস্ট্রার হাজিরা দিলেও লালবাজারে গেলেন না ডিন!


```