Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুরে নতুন উপাচার্য ঘেরাও, সিসিটিভি বসানোর কাগজ কই? প্রশ্ন পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই যাদবপুরে (Jadavpur University) সিসিটিভি (CCTV) বসানোর কাজ শুরু হয়েছে। তারই মধ্যে ঘেরাওয়ের মুখে পড়লেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। পড়ুয়াদের একাংশের অভিযোগ, সিসিটিভি (CCTV) বসানোর

যাদবপুরে নতুন উপাচার্য ঘেরাও, সিসিটিভি বসানোর কাগজ কই? প্রশ্ন পড়ুয়াদের

শেষ আপডেট: 28 August 2023 18:40

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই যাদবপুরে (Jadavpur University) সিসিটিভি (CCTV) বসানোর কাজ শুরু হয়েছে। তারই মধ্যে ঘেরাওয়ের মুখে পড়লেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।

পড়ুয়াদের একাংশের অভিযোগ, সিসিটিভি (CCTV) বসানোর বৈধ অনুমতি আছে কি না সেটা জানতে চেয়ে উপাচার্যর সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। কিন্তু উপাচার্য দেখাও করেননি। উল্টে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই উপাচার্যের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ।

আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, হস্টেলের ছাদ ভেঙে পড়ছে। পরিকাঠামোগত হাজারও সমস্যা রয়েছে। সেদিকে ন্যূনতম উন্নতির বিষয়ে কর্তৃপক্ষের কোনও নজর নেই। পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হলে কর্তৃপক্ষ বলেন টাকা নেই। অথচ সিসিটিভি বসানোর বেলায় লক্ষ লক্ষ টাকা বেরুচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, এদিন বিকেল সাড়ে পাঁচটায় উপাচার্য দেখা করার জন্য সময় দিয়েছিলেন। অথচ সময় পেরিয়ে গেলেও উনি ছাত্রদের সঙ্গে দেখা করতে রাজি হননি। সূত্রের খবর, এরপরই একাংশ পড়ুয়া জোর করে উপাচার্যর কক্ষে ঢুকে পড়েন। সেই সময় অন্য মিটিংয়ে ছিলেন উপাচার্য। সে সময় উপাচার্য়র রুমে ছিলেন কয়েকজন অধ্যাপকও। তাঁরাও পড়ুয়াদের এমন আচরণের প্রতিবাদ জানান।

সূত্রের খবর, এরপরই অধ্যাপক বনাম পড়ুয়াদের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এমন পরিস্থিতির মাঝে উপাচার্য গাড়িতে চেপে ক্যাম্পাস থেকে বেরনোর চেষ্টা করলে আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায়। উপাচার্যের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। পড়ুয়াদের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। দেখাতে হবে সিসিটিভি অনুমোদনের কাগজ।

গত ৯ অগস্ট যাদবপুরের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। ওই ঘটনায় সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর রাজ্যপালের সঙ্গে বৈঠকে সিসিটিভি বসানোর বিষয়ে উদ্যোগী হন বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট ১০ জায়গায় ২৬টি সিসি ক্যামেরা বসানোর কথা জানান উপাচার্য। এদিন সেই প্রক্রিয়া শুরু হতেই উপাচার্যের কাছে প্রয়োজনীয় কাগজ দেখতে চান একাংশ পড়ুয়া।

আরও পড়ুন: নন্দীগ্রামে থানা বড় করতে চাইছেন মমতা, গ্রামীণ থেকে চরিত্র বদলানোর প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভায়


```