Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যাদবপুর কাণ্ডের খুব শিগগিরই সমাধান হবে: পুলিশ কমিশনার

দ্য ওয়াল ব্যুরো: ‘পুলিশ ডে’ উপলক্ষে শুক্রবার লালবাজারে ফ্ল্যাগ অফ করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী। আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া র‍্যাগিংকাণ্ড ও ছাত্রমৃ

যাদবপুর কাণ্ডের খুব শিগগিরই সমাধান হবে: পুলিশ কমিশনার

শেষ আপডেট: 2 September 2023 13:30

দ্য ওয়াল ব্যুরো: ‘পুলিশ ডে’ উপলক্ষে শুক্রবার লালবাজারে ফ্ল্যাগ অফ করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী। আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া র‍্যাগিংকাণ্ড ও ছাত্রমৃত্যুর (Jadavpur student death case) ঘটনা নিয়ে মুখ খুললেন কমিশনার (Vineet Goyal)। বললেন, ‘ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই সমাধান হবে।’

বিনীত গোয়েল বলেন, ‘যাদবপুর কাণ্ডে খুব ভালভাবে তদন্ত এগোচ্ছে। এটাতে আমাদের হোমিসাইড, লোকাল পুলিশ স্টেশন যুক্ত আছে। যারা র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত ছিলেন, তাঁদের অনেকেই গ্রেফতার হয়েছেন। প্রমাণ জোগাড়ের কাজ চলছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করে আমরা কেসটির সমাধান করতে পারব।’

সিপিকে জিজ্ঞাসা করা হয়, যাদবপুর কাণ্ডে কি আরও কেউ গ্রেফতার হতে পারেন? (Jadavpur student death case)

জবাবে তিনি বলেন, ‘এখনও তো তদন্ত চলছে। এভাবে কিছু বলা যাবে না যে আরও কেউ গ্রেফতার হতে পারে কিনা। যারা ইতিমধ্যে পুলিশি হেফাজতে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত কিনা, তা জানার চেষ্টা চলছে। যদি আরও কেউ যুক্ত থাকে, তাহলে গ্রেফতার হবেই।’

উল্লেখ্য, যাদবপুর কাণ্ডের পর রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিংয়ের অভিযোগ আসছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে র‍্যাগিং করার অভিযোগ উঠছে সিনিয়রদের বিরুদ্ধে। সেই নিয়ে কি কোনওরকম বৈঠক হবে? সিপি জানান, ‘এখনও সেরকম কিছু সিদ্ধান্ত হয়নি। তবে এমন কোনও ঘটনা ঘটলে আমাদের র‍্যাগিং বিরোধী হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারেন।’

যাদবপুর কাণ্ডে ‘মাও-যোগ’ দেখছেন শুভেন্দু, এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা


```