Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের জেরার পরেও হাসিখুশিই ছিল অসিত, ছেলে জড়িত মানতেই পারছেন না মা

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে যেদিন ছাত্রমৃত্যুর ঘটনা হয় তার পরদিনই বাড়ি চলে এসেছিলেন অসিত সর্দার। মাঝখানের কয়েকদিন আসা যাওয়া করেছেন। মাঝেমধ্যে বাড়িতে থেকেছেন, মাঝেমধ্যে চলে গিয়েছেন যাদবপুর। বাড়িতে বলেছিলেন, লাইব্রেরির বই রয়েছে তাঁর কাছে, ত

পুলিশের জেরার পরেও হাসিখুশিই ছিল অসিত, ছেলে জড়িত মানতেই পারছেন না মা

শেষ আপডেট: 16 August 2023 07:59

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে যেদিন ছাত্রমৃত্যুর ঘটনা হয় তার পরদিনই বাড়ি চলে এসেছিলেন অসিত সর্দার। মাঝখানের কয়েকদিন আসা যাওয়া করেছেন। মাঝেমধ্যে বাড়িতে থেকেছেন, মাঝেমধ্যে চলে গিয়েছেন যাদবপুর। বাড়িতে বলেছিলেন, লাইব্রেরির বই রয়েছে তাঁর কাছে, তাই ক্লিয়ারেন্স পাচ্ছেন না। মঙ্গলবারও কলকাতায় গিয়েছিলেন। ফিরে এসে জানান, পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। বুধবার সকালে আবার যেতে বলেছিল পুলিশ (Jadavpur student death case more arrest)। এদিন সকালেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীকে গ্রেফতার করা হয়।

রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার অসিতের মতোই আরও পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই ঘটনার দিন ছিলেন যাদবপুরের মেইন হস্টেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতেন অসিত। পাশও করে গিয়েছেন। কিন্তু তিনি হস্টেলে থাকতেন।

বুধবার ছেলের গ্রেফতারির খবর পেয়ে অসিতের মা সুমিত্রা সর্দারের চোখে জল (Jadavpur student death case more arrest)। কান্না সামলেই তিনি বলেন, “আমার ছেলে নির্দোষ। বাড়িতে কয়েক দিন ছিল। কী একটা বই দিতে কলকাতা গিয়েছিল।’’

হস্টেলের কোনও ঘটনা, কোনও গল্প অসিত বাড়িতে করতেন না বলে জানিয়েছে তাঁর মা। তবে জোর দিয়েই বলেন ‘‘ও এমন কিছু করতেইই পারে না। আমার ছেলে নির্দোষ।’’ অসিতের মা জানান, পুলিশ যে তাকে জেরা করেছে তা ওকে দেখে বোঝাই যায়নি। বরাবরের মতোই মঙ্গলবার রাতেও বাড়ি এসে হাসিখুশিই ছিল। সুমিত্রার কথায়, ‘‘ছেলে বলল, ওই রাতে ওরা তখন ঘরে ছিল। তাই ঘটনার কথা কিছুই জানে না।’’

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তৃণমূল, মামলায় পার্টি করা হল রাজ্যপালকেও


```