Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর কাণ্ড: ধৃত সৌরভ চৌধুরীদের নিজের ঘরে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন খোদ পুলিশ কমিশনার

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death Case) এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে সকলেই রয়েছেন পুলিশি হেফাজতে। দফায় দফায় তদন্তকারী অফিসাররা জেরা করছেন ধৃতদের

যাদবপুর কাণ্ড: ধৃত সৌরভ চৌধুরীদের নিজের ঘরে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন খোদ পুলিশ কমিশনার

শেষ আপডেট: 19 August 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death Case) এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে সকলেই রয়েছেন পুলিশি হেফাজতে। দফায় দফায় তদন্তকারী অফিসাররা জেরা করছেন ধৃতদের। সূত্রের খবর, শনিবার বিকেলে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyel) জেরা করছেন সৌরভ চৌধুরী সহ বেশ কয়েকজনকে।

জানা গেছে, শনিবার ধৃতদের কয়েকজনকে নিয়ে যাওয়া হয় কমিশনারের ঘরে। সেখানেই সৌরভদের একাধিক প্রশ্ন করেন বিনীত গোয়েল। বেশ কিছুক্ষণ ধৃতদের সঙ্গে কথা বলেন তিনি।

পুলিশ সূত্রে দাবি, ধৃতরা অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। আবার অনেক প্রশ্নের উত্তর একে ওপরের সঙ্গে মিলছে না। জেরা করে উঠে আসছে একাধিক বিষয়ও। সেইসব সূত্র ধরেই তদন্ত করছে পুলিশ। তবে বিনীত গোয়েলকে কেন আসরে নামতে হল, তা এখনও লালবাজারের তরফে জানা যায়নি।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরীকে। তিনি ২০২২ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করলেও থাকতেন হস্টেলেই। গত ৯ অগস্ট ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সৌরভ। পুলিশের দাবি, ছাত্র মৃত্যুর ঘটনায় যোগ রয়েছে সৌরভ সহ বেশ কয়েকজনের। প্রাক্তন, বর্তমান পড়ুয়া মিলিয়ে পুলিশ ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে।

সৌরভ গ্রেফতার হওয়ার আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, সেই সময়ও সৌরভের সঙ্গে আলাদা কথা বলেছিলেন বিনীত। শনিবার ফের একবার জিজ্ঞাসাবাদ করলেন তিনি।

আরও পড়ুন: রাজন্যা দায়িত্ব পেয়েই গেলেন রেজিস্ট্রারের ঘরে, ১০ দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানোর দাবি


```