Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ মানা হয়নি! কার্যকর করার দাবিতে মামলা হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর (Jadavpur student death) ঘটনায় অ্যান্টি র‍্যাগিং কমিটির (Anti ragging committee) সুপারিশ কার্যকর করার আবেদন আইনজীবীর। হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে গত ব

যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ মানা হয়নি! কার্যকর করার দাবিতে মামলা হাইকোর্টে

শেষ আপডেট: 14 August 2023 06:33

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর (Jadavpur student death) ঘটনায় অ্যান্টি র‍্যাগিং কমিটির (Anti ragging committee) সুপারিশ কার্যকর করার আবেদন আইনজীবীর।

হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে গত বুধবার মৃত্যু হয় বগুলার ওই ছাত্রের। তার মৃত্যুর পর থেকেই বারবার উঠে আসছে র‍্যাগিং-এর তত্ত্ব। কেরলের একটা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আর কে রাঘবন কমিটি র‍্যাগিং রুখতে বেশ কিছু সুপারিশ করেছিল। তার ভিত্তিতেই ২০০৭ সালে অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির বেশ কিছু নির্দেশিকা রয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য অন্য হস্টেল থেকে দূরে আলাদা হস্টেলের ব্যবস্থা করতে বলা হয়েছিল। কিন্তু যাদবপুরে সেই নিয়ম মানা হয়নি।

অভিযোগ, মেন হস্টেলে একসঙ্গেই সমস্ত বর্ষের পড়ুয়ারা থাকেন। এমনকী, কলেজের পাট চুকে যাওয়ার পরেও রাজনীতি করার সুবিধার্থে বহু ছাত্রই বছরের পর বছর রয়ে যান হস্টেলে। আলাদা হস্টেল তো দূর, সেই হস্টেলেই ঠিক মতো ঘর পান না নতুন ছাত্ররা। বগুলার ওই ছাত্রের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ঘর না পাওয়ায় অন্য এক ছাত্রের ঘরে অতিথি হিসাবে থাকছিল সে। (Anti ragging committee)

এই ঘটনা সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কমিটির সুপারিশ কার্যকর করা হয়নি। কেন জুনিয়রদের সিনিয়র ছাত্রদের থেকে আলাদা রাখা হয়নি? এরপরেই অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta high court) মামলা করার অনুমতি চান আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে এই রিপোর্ট কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

‘সিনিয়ররা ভয় দেখাচ্ছে’, ডিনকে চিঠি লিখেছিলেন যাদবপুরের মৃত ছাত্র! তদন্তে ফের নয়া মোড়


```