Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যাদবপুরের মিছিলে আজাদির স্লোগান! নেপথ্যে কারা? রিপোর্ট শাহের মন্ত্রকে

জম্মু ও কাশ্মীরে ভোট চলছে। তার মধ্যে কলকাতার উপকন্ঠে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগানের বিষয়টিকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ গোয়েন্দারা।

যাদবপুরের মিছিলে আজাদির স্লোগান! নেপথ্যে কারা? রিপোর্ট শাহের মন্ত্রকে

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অমিত শাহ।

শেষ আপডেট: 1 October 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: ‘উই ডিমান্ড জাস্টিস’ এর সঙ্গে এবার ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’! রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরজি কর সংক্রান্ত প্রতিবাদ মিছিলের মধ্যে থেকে এরকম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, এ ঘটনায় কলকাতা পুলিশের পাশাপাশি নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকও। ইতিমধ্যে পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পৃথকভাবে তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সিও। এজেন্সির তরফে শাহের মন্ত্রকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে বলেও খবর।

জম্মু ও কাশ্মীরে ভোট চলছে। তার মধ্যে কলকাতার উপকন্ঠে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগানের বিষয়টিকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ গোয়েন্দারা। এ ব্যাপারে যাদবপুরের কয়েকজন প্রাক্তনী গোয়েন্দাদের নজরে রয়েছে বলে খবর। সূত্রের দাবি, অতীতেও তাঁদের বিরুদ্ধে নানাসময় দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। 

আরজি করের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। গত ররিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়েও এই সংক্রান্ত একটি প্রতিবাদ মিছিল হয়। সেখানেই দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গোয়েন্দাদের হাতে কিছু ছবিও এসেছে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। 


```