Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমতায় এলে যাদবপুর থেকে চুলের মুঠি ধরে পাকিস্তানে ফেলে আসব: শুভেন্দুর নিশানায় বামেরা

শুভেন্দুর কথায়, "এখন পাকিস্তানে ভারতীয় সেনা যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে একইভাবে ছাব্বিশের ভোটে বাংলা থেকে ভারত বিরোধী শক্তিদেরও উৎখাত করতে হবে।" 

ক্ষমতায় এলে যাদবপুর থেকে চুলের মুঠি ধরে পাকিস্তানে ফেলে আসব: শুভেন্দুর নিশানায় বামেরা

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 9 May 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। আর ওই ভোটে বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনলে তারপরই যাদবপুর (Jadavpur) থেকে সিপিএমকে (CPIM) উৎখাত করা হবে বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুর কথায়, "এখন পাকিস্তানে ভারতীয় সেনা যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে একইভাবে ছাব্বিশের ভোটে বাংলা থেকে ভারত বিরোধী শক্তিদেরও উৎখাত করতে হবে।" 

এরপরই সরাসরি যাদবপুরের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, "২৬ এর ভোটে বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনলে ২৪ ঘণ্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে ভারতবর্ষের বাইরে নিয়ে গিয়ে ড্রোনে বেঁধে পাকিস্তানের মাটিতে ফেলে আসব!"

হঠাৎ বিরোধী দলনেতার নিশানায় বামেরা কেন?

কাশ্মীরে জঙ্গি হামলায় গত ২২ এপ্রিল মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। এরপরই সোশ্যাল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে সিপিএম তীব্র ব্যঙ্গ করেছে বলে অভিযোগ শুভেন্দুর।

বিরোধী দলনেতা বলেন, "প্যালেস্তাইনে বোমা পড়লে এখানে মিছিল করতে বেরিয়ে পড়ে সিপিএম। অথচ পাকিস্তানের ঘটনা নিয়ে ওদের কোনও প্রতিবাদ মিছিল করতে দেখা গেল না। উল্টে প্রধানমন্ত্রীকে খিল্লি করে পোস্ট করেছে। অপারেশন সিঁদুরের পর ওদের মুখ ভোঁতা হয়ে গেছে।"

একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু। তাঁর দাবি, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। অথচ উনি এটা ভুলে গেছেন। এটা সমালোচনা নয়, এটা কঠিন বাস্তব।"

জবাবে সিপিএম বা তৃণমূল কী বলে এখন সেটাই দেখার।


```