Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সম্পত্তির পরিমাণ ৪২০০ কোটি ডলার, এবার আলিবাবার শীর্ষ পদটি ছাড়লেন জ্যাক মা

দ্য ওয়াল ব্যুরো : একসময় ছিলেন ইংরেজির শিক্ষক। ২০১৬ সালে তিনি হন এশিয়ার ধনীতম ব্যক্তি। এবার নিজের আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড থেকে পদত্যাগ করলেন চিনা শিল্পপতি জ্যাক মা। আলিবাবা বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলির মধ্যে একটি। জ্যাক মা-র বয়স এ

সম্পত্তির পরিমাণ ৪২০০ কোটি ডলার, এবার আলিবাবার শীর্ষ পদটি ছাড়লেন জ্যাক মা

শেষ আপডেট: 10 September 2019 07:22

দ্য ওয়াল ব্যুরো : একসময় ছিলেন ইংরেজির শিক্ষক। ২০১৬ সালে তিনি হন এশিয়ার ধনীতম ব্যক্তি। এবার নিজের আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড থেকে পদত্যাগ করলেন চিনা শিল্পপতি জ্যাক মা। আলিবাবা বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলির মধ্যে একটি। জ্যাক মা-র বয়স এখন ৫৫। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১৮০ কোটি ডলার। ১৯৯৯ সালে নিজের অ্যাপার্টমেন্টে তিনি ই-কমার্স ব্যবসার গোড়াপত্তন করেন। তারপর গত দু'দশক ধরে জ্যাক মা ও তাঁর অংশীদাররা ৪৬ হাজার ৫০০ কোটি ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাঁদের পরিচালিত সংস্থাগুলির মধ্যে আছে ই-বে ইনকরপোরেটেড এবং অ্যামাজন ডট কম ইনকরপোরেটেড। মঙ্গলবার সেই সাম্রাজ্যের শীর্ষ কর্তা জ্যাক মা পদত্যাগ করছেন। তাঁর জায়গায় বসছেন ড্যানিয়েল ঝ্যাং। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে জ্যাক মা বলেছিলেন, বহুদিন আগে তিনি একবার কেএফসি কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত দিয়েছিলেন। কিন্তু চাকরি পাননি। এখন তিনি আলিবাবার ৫.৩ শতাংশের অংশীদার। তিনি ২০১৩ সালে আলিবাবার চেয়ারম্যান হন। তারপর কোম্পানির রাজস্ব ১১০০ শতাংশ বৃদ্ধি পায়। শিল্পপতি জ্যাক মা চিনের কমিউনিস্ট পার্টিরও সদস্য।

```