
শেষ আপডেট: 24 February 2020 18:30
ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথমবার ভারতে আসা হলেও, এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে এসেছেন ইভাঙ্কা। ২০১৭ সালে ‘গ্লোবাল বিজনেস সামিট’-এ যোগ দিতে হায়দরাবাদে এসেছিলেন ইভাঙ্কা। সেবার অবশ্য একাই এসেছিলেন ইভাঙ্কা। সঙ্গে আসেননি জ্যারেড।
তবে সফরের প্রথম দিনে ইভাঙ্কার পোশাক নিয়ে বিস্তর জল্পনা চলেছে নেট দুনিয়ায়। একটি সূত্রের দাবি যে পোশাক পরে ইভাঙ্কা এসেছিলেন সেটা এর আগেও পরেছেন তিনি। সেলিব্রিটিরা এক পোশাক দু’বার পরলে খবর হতে বাধ্য। আর এবার যখন সেই তালিকায় খোদ মার্কিন প্রেসিডেন্টের কন্যা তখন এই তথ্য শিরোনামে আসতে বিশেষ সময় লাগেনি।
বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Proenza Schouler-এর ডিজাইন করা এই পোশাক পরেই গতকাল বিমানবন্দরে নামেন ইভাঙ্কা। তবে একটি সূত্রের দাবি, এই পোশাক আগেও পরেছেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা গিয়েছিলেন ইভাঙ্কা। সেই সময়েও ট্রাম্পকন্যার পরনে ছিল একই পোশাক। ভি-নেক, ছোট শার্ট কলার, সামনে বাধা বো—ইভাঙ্কার এই ডিজাইনার পোশাকের দাম ২৩৮৫ ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ১ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা। আর্জেন্টিনা সফরে অবশ্য ইভাঙ্কার হেয়ার স্টাইল ছিল একটু অন্য। কাঁধ পর্যন্ত ছোট করে কাটা বব কাট চুল আর হাল্কা নীল রংয়ের জুতো দেখা গিয়েছিলেন ইভাঙ্কার পায়ে।
এবারের ভারত সফরে অবশ্য কিছু বদল এসেছিল চুলের দৈর্ঘ্য এবং হেয়ার স্টাইলে। পাল্টেছিল জুতোও। তবে পোশাক ছিল একই। যদিও পোশাক পরিবর্তনের আলাপ-আলোচনার মাঝেও নিজের স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন ইভাঙ্কা ট্রাম্প।