Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মানুষ যদি জম্মু-কাশ্মীর হাইকোর্টে না যেতে পারে আমি নিজে যাব শ্রীনগরে : প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের মধ্যে অন্যতম ছিলেন শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়। সোমবার ওই আবেদনগুলির ভিত্তিতে শুনানি হয়। এণাক্ষী গঙ্গোপাধ্যায়

মানুষ যদি জম্মু-কাশ্মীর হাইকোর্টে না যেতে পারে আমি নিজে যাব শ্রীনগরে : প্রধান বিচারপতি

শেষ আপডেট: 16 September 2019 07:22

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের মধ্যে অন্যতম ছিলেন শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়। সোমবার ওই আবেদনগুলির ভিত্তিতে শুনানি হয়। এণাক্ষী গঙ্গোপাধ্যায় আর্জি জানান, জম্মু-কাশ্মীরে ১৮ বছরের কমবয়সী যে ছেলেরা বন্দি আছে, তাদের মামলাগুলি যেন হাইকোর্টের বিশেষ কমিটি দেখাশোনা করে। সুপ্রিম কোর্ট তাঁকে বলে, জম্মু-কাশ্মীর হাইকোর্টে গিয়ে এই আর্জি জানান। তিনি বলেন, হাইকোর্টে যাওয়া খুব কঠিন হয়ে উঠেছে। তখন সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর হাইকোর্টের থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। একইসঙ্গে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, মানুষ যদি হাইকোর্টে না যেতে পারে, তাহলে তো পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমি নিজে শ্রীনগরে যাব।

যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রকে

একইসঙ্গে শিশু অধিকার রক্ষা কর্মীকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যদি আমরা দেখি পরিস্থিতি তত গুরুতর নয়, তাহলে তার দায় আপনাকে নিতে হবে। এদিন সুপ্রিম কোর্টে কাশ্মীর নিয়ে আবেদন শোনে তিন সদস্যের এক বেঞ্চ। তার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এস এ নজর। কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্টে অনেকগুলি আবেদন জমা পড়ে। জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন সংবিধানের ৩৭০ ধারার বিলুপ্তি চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছিলেন। এমডিএমকে নেতা ভাইকো আবেদন জানিয়েছিলেন, অবিলম্বে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে কোর্টে হাজির করাক কেন্দ্র। অন্যান্য আবেদনকারীর মধ্যে ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

```