Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গোটা স্যান্ডউইচ দু'ভাগে কেটে দেওয়া হয়েছে, পারিশ্রমিক ১৮২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল

দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খেতে গেলে অনেকেই মেনুতে খোঁজেন স্যান্ডউইচ। তেকোনা পাঁউরুটির এই পদ অনেকেরই খুব প্রিয়। তবে পাঁউরুটিকে কোণাকুণি কাটার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে খাবারের দামের সঙ্গে এমন শর্তের কথা সাধারণত শোনা যায় না। তবে ঠিক এ

গোটা স্যান্ডউইচ দু'ভাগে কেটে দেওয়া হয়েছে, পারিশ্রমিক ১৮২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল

শেষ আপডেট: 11 August 2023 07:22

দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খেতে গেলে অনেকেই মেনুতে খোঁজেন স্যান্ডউইচ। তেকোনা পাঁউরুটির এই পদ অনেকেরই খুব প্রিয়। তবে পাঁউরুটিকে কোণাকুণি কাটার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে খাবারের দামের সঙ্গে এমন শর্তের কথা সাধারণত শোনা যায় না।

তবে ঠিক এমন শর্তই রেখেছেন ইতালির এক রেস্তোরাঁ। সম্প্রতি এক গ্রাহকের বিলে স্যান্ডউইচ কাটার জন্য অতিরিক্ত যে মূল্য যোগ করা হয়েছে ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় প্রায় ১৮২ টাকা (Italy restaurant charges for cutting sandwich)।

প্রবল বিস্ময়ের সঙ্গে সেই বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেই ক্রেতা জানতে চেয়েছেন 'স্যান্ডউইচ কাটার জন্য আমাদের কেন দাম দিতে হবে'।

দেখা যাচ্ছে সেই বিলে স্যান্ডউইচের দামের সঙ্গে স্যান্ডউইচ কাটার দাম যোগ করলে মোট যা দাম দাঁড়াচ্ছে তা এক কাপ এসপ্রেসো কফির থেকেও বেশি। স্বাভাবিক ভাবেই এই বিষয়টি ভাল ভাবে নেননি সেই গ্রাহক। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যদি অভিযোগ জানানো হয় তবে এই অতিরিক্ত টাকা তাঁরা কমিয়ে দেবেন।

প্রসঙ্গত, এই ঘটনার কথা প্রকাশ্যে এলেও ইতালিতে এই প্রবণতা কিন্তু নতুন নয়। প্রায়ই পর্যটকদের অতিরিক্ত খরচের কবলে পড়তে হয়। সঠিক খরচ সম্পর্কে ধারণা না থাকায় প্রতারণার শিকার হন পর্যটকরা। এই প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে, জানাচ্ছেন অনেকে।

কোমরে পিস্তল, উর্দি পরে মুম্বই পুলিশের নেটে দুরন্ত বোলিং, ভাইরাল হল ভিডিও


```